Bangla Serial

শ্যামলীকে প্রেমপত্র লিখল অনিকেত! সেই চিঠি পড়ে আকাশ থেকে পড়ল শ্যামলী!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল কোন গোপনে মন ভেসেছে ( kon gopone mon veseche )। এই ধারাবাহিকে দেখা যায় যে অহনা যে কি জিনিস সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে অনিকেত! অহনাকে বারবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও অফিসে যাওয়ার আগে অনিকেতের খাবার তৈরি করার বদলে অহনা বন্ধুদের সাথে মস্তি করে মদ খেয়ে পড়ে থাকে আর তখন অনিকেতের বারবার শ্যামলীর কথা মনে পড়ে! কিন্তু শ্যামলীর সাথে সমস্ত সম্পর্ক বাড়ির সাথে সমস্ত সম্পর্ক সে তো নিজেই ছিন্ন করে দিয়ে চলে এসেছে!

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২০ সেপ্টেম্বর/kon gopone mon veseche today full episode 20 September-

আজকের পর্বের শুরুতে দেখা যায়, মন্দারকে অফিসের মেয়েরা বলে আপনি ভালো করে আমাদের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। মন্দার তখন ভাবে, কী কফি বানাবে তাই সে মেয়েদের সাথে গল্প করতে থাকে। তখন হঠাৎ করে মন্দার দেখতে পাই রোহিনী এক হাতে খাড়া আর এক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে,সে তখন শ্যামলীকে বলে দেখ এরা কফি খেতে চাইছে বলে চলে যায়। শ্যামলী তখন মেয়েদের বলে, দেখুন সব সময় ক্যান্টিনে আসবেন না, খাওয়ার সময় শুধু আসবেন।

শ্যামলী আর‌ও বলে সব সময় হাতে কফি করে দেওয়া সম্ভব নয় মেশিনের কফি খেতে হবে আর সবসময় ক্যান্টিনে এলে আপনাদের নতুন যে স্যার এসেছেন না অনিকেত মল্লিক তিনি কিন্তু রেগে যাবেন। মেয়েগুলো তখন ভয় পেয়ে যায়। ওদিকে অনিকেত শ্যামলীর কাছে এসে বলে, ব্যাপারটা কী? আপনি এইসব ব্রেকফাস্ট বানিয়ে আমার টেবিলে কেন রেখে এসেছেন? আমি খাব না। আপনি কি এভাবে আমার সাথে যোগাযোগ রাখতে চাইছেন? শ্যামলী তখন বলে, আপনি তো খাবারটা খেয়ে নিলেই পারতেন তা না করে এখানে আমার সাথে দেখা করতে এসেছেন তাই না?

জি বাংলা, Zee Bangla, জনপ্রিয় ধারাবাহিক, popular show, কোন গোপনে মন ভেসেছে, Kon gopone mon veseche

অনিকেত বলে, আমি যে বাড়ি থেকে চলে এসেছি সেই বাড়ির কারোর সাথে আমি যোগাযোগ রাখতে চাই না। তাই আপনার দেওয়া খাবার আমি কিছুতেই মুখে তুলব না। শ্যামলী বলে, আপনার সম্পর্কগুলো সব ওখানেই পড়ে আছে ওখানে আপনাকে ফিরতেই হবে। এরপর অনিকেত নিজের রুমে চলে যায় সেখানে অনন্যা আসে! অনন্যা অনিকেতকে বলে তুমি ব্রেকফাস্টটা করে নাও তারপর আমরা মিটিং করব। অনিকেত বলে না আমি ব্রেকফাস্ট করব না, এখনই মিটিং শুরু করতে পারো। ওদিকে অনন্যা অনিকেতের ব্রেকফাস্ট থেকে খাবার খেতে শুরু করে এবং বলে কি হেলদি ব্রেকফাস্ট কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছো?

অনিকেত তখন বলে এই খাবারটা তো আমাকে এখানকার ক্যান্টিন থেকেই দেওয়া হয়েছে। অনিকেত তখন ভাবতে থাকে শ্যামলী তাকে এরকম হেলদি খাবারই রোজ করে দিত, কিন্তু এখন তার পুরো জীবনটাই অন্যরকম হয়ে গেছে। কিন্তু তবু তার কিছু করার নেই! সবকিছু এখন যেমন মেনে নিতে হচ্ছে। – অন্যদিকে শ্যামলী যখন মাংস রান্না করছে, তখন বাড়ি থেকে সূর্য ফোন করে বলে, এখনই একবার অফিসে আসতে হবে, শ্যামলী তখন বলে মন্দারকে পাঠালে হবে? এই বলে সে মন্দারকে আর‌ও দুজন‌ সহ পাঠিয়ে দেয়।

ওদিকে শ্যামলীর তো আজকে নিরামিষ, সেই কারণে শ্যামলী খাবারটা টেস্ট করতে পারবে না, তাই সে আন্দাজে রান্না করতে থাকে। অন্যদিকে সংযুক্তা মনে মনে ভাবে, আমি কিছুতেই তোমাকে এখানে পাকাপাকিভাবে থাকতে দেবো না, এখানে রান্না করবে আমার বয়ফ্রেন্ড। এরপর শ্যামলীর আড়ালে সংযুক্তা পুরো খাবারে নুন মিশিয়ে দেয়। মন্দার তার সাথের সঙ্গে দুজনকে নিয়ে ক্যান্টিনে ফিরে এলে, একজন ছেলে খাবারটা টেস্ট করে বুঝতে পারে খাবারটা পুরো নুনে পোড়া।

আরও পড়ুন: রুদ্রের হাতে অকাট্য প্রমাণ! রুদ্রকে কীকরে জব্দ করবে ফুলকি?

সেই ছেলেটি তখন অনিকেতকে সবটা বলে, অনিকেত মুখে বলে আমি কিছু করতে পারবো না আমি এই ব্যবসার সাথে যুক্ত নেই, কিন্তু মনে মনে সে শ্যামলীর জন্য ভাবতে থাকে! তাই শ্যামলী যখন ভার্গবী ম্যাডামের সাথে মিটিং করছিল, তখন অনিকেত একটা চিঠিতে শ্যামলীকে লিখে দেয় মাংস নুনে পোড়া তাড়াতাড়ি এসে মাংস ঠিক করুন। শ্যামলী তো অবাক হয়ে যায় কারণ সে মাংসের নুন একদম কম দিয়েছিল। ওদিকে অনিকেত ভাবতে থাকে শ্যামলী সবটা ঠিক করতে পারবে তো?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন