বাংলা দর্শকদের পছন্দের ধারাবাহিকের তালিকায় রয়েছে ফুলকি (Phulki) ধারাবাহিক। বেশ কয়েক মাস কেটে গিয়েছে ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। এখনো ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। শুরুর সময় থেকে একটু একটু করে টিআরপি তালিকায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকের জুটি ফুলকি-রোহিত দর্শকের মনেও বেশ জায়গা দখল করে নিয়েছে। ফুলকি চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) কে এবং রোহিতের চরিত্রে রয়েছেন অভিষেক বোস (Abhishek Bose)। অভিষেককে তো এর আগেও বহু ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি আমরা। তবে দিব্যানি কাছে এটা প্রথম কাজ। আর প্রথম কাজের মাধ্যমেই দর্শকের মনে যে ছাপ ফেলেছে অভিনেত্রী তা সত্যি প্রশংসনীয়।

সম্প্রতি ধারাবাহিকে উড়ালপুর ভেঙে যাওয়া নিয়ে তোলপাড় কাণ্ড দেখানো হচ্ছে। কিভাবে রুদ্ররূপ সান্যাল অর্থাৎ রোহিতের জামাইবাবু চক্রান্ত করে টাকা হাতানোর ধান্দায় কমজুরি উড়ালপুল বানিয়েছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ সেই ঘটনাই দেখানো হচ্ছে। তবে সাধারণ মানুষ জানেন না যে এই পুরো ঘটনার পেছনে রয়েছে নেতা রুদ্ররূপ সান্যাল। পুরোটাই যে তার চক্রান্ত তার মদতে এই যে পুরো ঘটনাটা ঘটনা হয়েছে তা প্রত্যেকেরই অজানা। আসলে রুদ্ররূপ নিজেই বুঝতে পারিনি যে এমন একটা ঘটনা ঘটতে পারে কোনদিন।
যেহেতু ঘটনাটা ফুলকিদের বাড়ির নিজেদের সদস্য অর্থাৎ রোহিতের ভাই পিয়ালের সাথে ঘটেছে তাই এই ঘটনাটার সত্য ফাঁস করতে উঠে পড়ে লেগেছে ফুলকি। প্রথম থেকে ফুলকির রুদ্ররূপের উপরে সন্দেহ হয়েছিল কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় সে কিছু বলতে পারছিল না। তবে এই ঘটনা জানার পর ফুলকিকে সাহায্য করেছে সকলে। রুদ্ররূপের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তার স্ত্রী সাহায্য করছে ফুলকিকে। রুদ্ররূপ পুরো ঘটনাটা সাজিয়েছে দেবদাস মাইতি নামের একজন ব্যক্তিকে সামনে রেখে। আসলে দেবদাস মাইতি উড়ালপুর বানানোর সঙ্গে যুক্ত রয়েছে তাই তাকে খুঁজে বার করলে সমস্ত সত্যিটা ফাঁস হয়ে যাবে।
আজকের পর্বে দেখানো হবে যে ফুলকি এবং রোহিত মিলে খুঁজে বার করছে দেবদাস মাইতি কে। রুদ্ররূপ গোলাপ বাগানের বাড়িতে লুকিয়ে রেখেছে দেবদাস মাইতিকে। সেই খবর জানতে পেরেই ফুলকি এবং রোহিত সেখানে ছুটে যায় এবং সেখান থেকে তুলে দেবদাস মাইতিকে। এরপর রুদ্র যেখানে জনসভা করছিল সেখানে প্রেস, মিডিয়া এবং পুলিশের সামনে নিয়ে আসে দেবদাস মাইতিকে। সেখানে সব সত্যি বলতে থাকে ফুলকি।
ফুলকির আগামী পর্ব
আরও পড়ুন: ফুলকির চালেই ফুলকিকে মাত! পুরো খেলা ঘুরিয়ে দিল রুদ্র! এবার কি করবে ফুলকি?
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রুদ্র বিপদে পড়ে গোলাপ বাগানের বাড়ি থেকে সমস্ত নথি কাগজপত্র প্রমাণ লোপাট করার কথা বলছে এবং সেটা আন্দাজ করে ফুলকি রোহিত কে জানাচ্ছে আজ রাতের মধ্যেই তাদের গোলাপ বাগানের বাড়িতে যাওয়া উচিত। সেখানে রুদ্ররূপকে তারা হাতেনাতে ধরবে, কারণ রুদ্র নিশ্চয়ই প্রমাণ লোপাট করতে সেই বাড়িতে একবার হলেও যাবে। এবারে দেখার অপেক্ষা, ফুলকি কি হাতেনাতে ধরতে পারে রুদ্ররূপকে? আর রুদ্ররূপের এই কুৎসিত চেহারা কি সামনে আসবে সাধারণ জনতার?
