এর আগেও রোহিতকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। আরো একবার শালিনীর পাতা নোংরা ফাঁদ থেকে রোহিতকে উদ্ধার করল ফুলকি। ফুলকির যদি পৌঁছতে আর একটু দেরি হতো তাহলেই সবটা শেষ হয়ে যেত। বর্তমানে একেবারে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।
সম্প্রতি রোহিত শালিনীর থেকেও ভালো সুযোগ পেয়ে যাওয়ায় শালিনী সেটা সহ্য করতে পারেনি। সে তলে তলে প্ল্যান করেছিল রোহিত আর ফুলকিকে চিরতরে আলাদা করে দেওয়ার। পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজকর্ম করেও ফেলেছিল শালিনী। কিন্তু শেষ মুহূর্তে ফুলকি এসে সবটা ঘেঁটে করে দেয়। তার নোংরা পরিকল্পনা সফল হতে দেয় না ধারাবাহিকের নায়িকা।
শুধু তাই নয় শালিনী এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পরে রোহিতের ক্ষতি করার চেষ্টা করে চলেছে এই বিষয়টাও সে প্রমাণ করে দেয় সবার সামনে। রোহিত বুঝতে পারে ফুলকি এতদিন ধরে যা যা বলেছে সবটাই সত্যি। ফুলকিকে ছেলে মানুষ ভেবে তার কথাগুলোকে অমান্য করে ভুল করেছে রোহিত। ফলস্বরূপ তাকে তার বাড়ির প্রত্যেকটা লোক অনেক বকাবকি করে। কিন্তু সব থেকে যে কষ্ট পায় সে হলো ফুলকি।
রোহিতের উপর রেগে গেলো ফুলকি
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিত যে কান্ডটা ঘটাতে চলেছিল তার জন্য আবারো রোহিতের সম্পূর্ণ জীবনটা তছনছ হয়ে যেতে পারত। কিন্তু সৌভাগ্যবশত ফুলকি আগের থেকে সবটা বুঝতে পেরেছিল আর তাই জন্যই ঠিক সময় গিয়ে রোহিতকে বাঁচায়। কিন্তু এই নিয়ে বাড়ির প্রত্যেকের রোহিতের উপর ভীষণ রেগে আছে। রোহিত তাদেরকে কিছুতেই বোঝাতে পারছে না যে সে বুঝতে পারেনি শালিনী এতটা বাজে কিছুর পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন: চরম সর্বনাশ ফুলকি! বাউন্সব্যাক নিম ফুলের! সেরার আসল জিতল কে?
এদিকে এই গোটা ঘটনায় ফুলকি খুব কষ্ট পেয়েছে। মনে মনে ভাবছে, যে মানুষটা শালিনীর এক কথায় তাকে সিঁদুর পরিয়ে দিতে পারে সেই মানুষটা কি সত্যি কখনো ফুলকিকে ভালবাসতে পারবে? এই নিয়ে রোহিত যখন ফুলকিকে জিজ্ঞাসা করে তার রাগ হয়েছে কিনা ফুলকি তখন উত্তর দেয়, “ফুলকি দাস রাগ করেছে কিনা তাতে কার কি যায় আসে বলুন! ফুলকি দাস বুঝে গেছে তার স্যার কখনোই তাকে মেনে নেবে না। আর তার তার কখনো তাকে ভালবাসেনি।”
