Bangla Serial

চরম সর্বনাশ ফুলকি! বাউন্সব্যাক নিম ফুলের! সেরার আসল জিতল কে?

অধীর আগ্রহে পর্ণা-ফুলকিদের রিপোর্টকার্ডের জন্য অপেক্ষা করেছিল ধারাবাহিকপ্রেমীরা। গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকগুলির সার্বিক রেটিং তলানিতে। টেনেটুনে ৬-এর গন্ডি পেরোতেও পারছিল না কথারা। এর কারণে হিসাবে কেউ বলছেন ওটিটি, কেউ দুষছেন পাইরেসিকে। তবে জলঘোলার মধ্যে। প্রকাশ্যে এ সপ্তাহের টিআরপি (Trp List) তালিকা।

চলতি সপ্তাহে টিআরপিতে প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহে টিআরপিতে পাঁচে রয়েছে জগদ্ধাত্রী। এ সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্তনম্বর ৫. ৮। একসময়ে টিআরপিতে প্রথমস্থানের অধিকারী ছিল জ্যাস স্যানাল। বর্তমানে গল্পের ট্র্যাক ঢিমেতালে এগিয়ে চলছে। তাই টিআরপিও নেমে ৭ থেকে ৫-এ দাঁড়িয়েছে। তবে গল্পের মোড় ঘোরাতে জগদ্ধাত্রীতে আসছে নতুন নায়িকা। সম্ভবত আগামী সপ্তাহে টিআরপি উত্থান প্রত্যক্ষ করবেন অভিনেতা।

চতুর্থস্থানে রয়েছে কথা। প্রাপ্ত নম্বর ৫. ৯। স্টার জলসার একমাত্র ধারাবাহিক, যা এসপ্তাহের টিআরপির প্রথম পাঁচে জায়গা করতে পেরেছে। প্রথম পাঁচ থেকে ছিটকে গেছে গীতা। ৬. ৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অনিকেত-শ্যামলীর গল্প ‘কোন গোপনে মন ভেসেছে’।

এ সপ্তাহে পর্ণার ম্যাজিকে ফিকে পড়েছে ফুলকির পাঞ্চ। টানা দু’সপ্তাহ টিআরপি প্রথম হওয়ার পর এসপ্তাহে দুয়ে নেমেছে এই ধারাবাহিক। প্রাপ্তনম্বর ৭.০। আর সকলকে টক্কর দিয়ে পয়লা স্থানের অধিকারী জি বাংলার ‘নিম ফুলের মধু’। মাত্র ০. ২ এর ব্যবধানে ফুলকিকে পিছনে ফেলে দিয়েছে পর্ণা। বর্তমানে জমে উঠেছে নিম ফুলের ট্র্যাক। বর্ষার আত্মহত্যার ট্র্যাক সাড়া জাগিয়েছে দর্শক মহলে।

আরও পড়ুন: পুলিশের হাতে গ্রেফতার হলো অর্ণব ও তার পরিবার! পুলিশের জেরায় বেরিয়ে পড়লো ইশার নাম! পিকলু বর্ষার সম্পর্কের কথা জেনে গেল পর্ণা!

এক নজরে সেরা ৫-এর তালিকা-

প্রথম- নিম ফুলের মধু (৭.২)

দ্বিতীয়- ফুলকি (৭.০)

তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৭)

চতুর্থ- কথা (৫.৯)

পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৮)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন