জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। গল্পে নায়িকা আলোকপর্ণা। পেশায় সাংবাদিক পর্ণা একাধারে কর্মক্ষেত্রে তুখোড়। অপরদিকে, গৃহকর্মে নিপুনা। বর্তমানে যদিও স্মৃতি হারিয়ে বসেছে সে। দশ বছরের কোনও স্মৃতিই মাথায় নেই আর। যদিও গল্প অনুযায়ী, ফের একে অপরের কাছাকাছি আসছে দুজন। এই মুহূর্তে টান টান উত্তেজনা দর্শক মহলে।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৭শে জুন (Neem Phooler Madhu Today Episode 27th June)
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। গত কয়েকদিন ধরে এই ধারাবাহিকে চলছে ধুন্ধুমার পর্ব। বর্ষার অপহরণ, রোজির হাত থেকে বর্ষাকে ফিরিয়ে আনা এ সবের মধ্য দিয়ে ক্রমশই বাড়ছে ‘নিম ফুল’ নিয়ে দর্শক উন্মাদনা। সম্প্রতি দেখা যাচ্ছে, দুঃস্বপ্ন কাটিয়ে দত্ত বাড়িতে ফিরেছে বর্ষা। এবার কি তবে এক হতে পারে বর্ষা-পিকলু? দানা বাঁধছে আগ্রহ।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের বিগত পর্বে দেখা যায় বর্ষা আর পিকলুর মধ্যে প্রেমের সম্পর্ককে কার্যত অস্বীকার করে জোর করে অন্য পাত্রের সঙ্গে বর্ষার বিয়ে দিয়ে দেয় কৃষ্ণা। শ্বশুরবাড়িতে অসুখী জীবনযাপন চলে বর্ষার। অত্যাচার আর ভালোবাসাহীন জীবনযাপনে ক্রমশই অভ্যস্ত হতে থাকে বর্ষা। অন্যদিকে, বর্ষার থেকে দূরে নিজের জীবনকে আলাদা করে রাখে পিকলু।
আরো পড়ুন: ফুলকি যদি রাগ ভাঙাতে নিজের মনের কথা বলে দিলো রোহিত! শুনে একেবারে অবাক ফুলকি!
তবে সম্প্রতি বর্ষা ঘরতর ষড়যন্ত্রের শিকার। দেখা যায় নিষিদ্ধ পল্লীতে বর্ষাকে বিক্রি করা হয়েছে। নিজের ননদকে এই দুঃস্বপ্নের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে দাবাং পর্ণা। হতে পারে পর্ণার স্মৃতি লোপ হয়েছে। কিন্তু নিজের দায়িত্ব ভোলে না দত্ত পরিবারের বউ আলোকপর্ণা। সৃজন আর পর্ণা রোজির হাত থেকে হাত থেকে বর্ষাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে।
যদিও বাড়িতে ফিরে বর্ষা সবার প্রশ্নের সম্মুখীন। এদিকে, নতুন করে প্ল্যান করতে থাকি ঈশা। আর তার সঙ্গে যোগ দেয় অয়ন-মৌমিতা। সবার সামনে সৃজন বলে, বর্ষার সঙ্গে কি অন্যায় হয়েছিল, আর কিভাবে বর্ষাকে ফিরিয়ে আনা হয়েছে। এখন জি বাংলার দর্শকরা চান, এক হয়ে যাক বর্ষা-পিকলু। কিন্তু সেটা কি সত্যি হবে? প্রশ্ন রয়েই যায়।
