Bangla Serial

জব্দ হল শালিনী! ইটের জবাব পাটকেলে দিল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। সঙ্গে ফুলকি আর রোহিতকে আলাদা করার জন্য একের পর এক ভয়ঙ্কর প্ল্যান করছে রুদ্র, ঈশিতা আর শালিনী। তবে প্রতিবারের ফুলকির বুদ্ধির সামনে নাকানি চুবানি খাচ্ছে ধারাবাহিকের এই তিন খল চরিত্র।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে শালিনী, ঈশিতা এবং রুদ্রর ওপর সন্দেহ করতে শুরু করেছে ফুলকি। শালিনীকে কাঁথির চেম্বারে নিয়ে গেছে দেখেই সন্দেহ ডানা বাঁধে ফুলকির মনে। এরপরই ডাক্তারের কেবিনে ফুলকি দেখতে পায় পিৎজার বেশ কয়েকটা প্যাকেট। এমনকি পিছনের করিডোরের কাছে রুদ্রকেও দেখতে পায় ফুলকি। যা দেখেই সে স্পষ্ট বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে।

Shalini Phulki

ফুলকি আজকের পর্ব ৫ আগষ্ট (Phulki Today Episode 5 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রুদ্রর সঙ্গে কথা বলে বাড়ি ফিরে আসে ফুলকি আর রোহিত। রোহিতকে সবটা জানিয়ে দেয় সে। রোহিতও জানায় সে ফুলকিকে বিশ্বাস করে। পরেরদিন সকালে হতেই সত্যনারায়ণ পুজোর শুরু হয়ে যায় রায় চৌধুরী বাড়িতে। চলে আসে রুদ্র, রিকি। তবে সব কিছুর মধ্যে ফুলকি আর রোহিত এটা লক্ষ্য করে যে পারমিতা কথা বলছে না অংশুর সঙ্গে। তবে পুজোর মাঝেই জেঠিমা বলেন শালিনীকে নিয়ে আসার জন্য।

বাধ্য হয়ে শালিনীকে আনতে চলে যায় রোহিত। তবে রোহিতকে একা যেতে দেখে তার পিছন পিছন চলে যায় ফুলকিও। ঘরে গিয়ে ফুলকি দেখে শালিনী রোহিতের গলা জড়িয়ে ধরে বলছে তাকে নিয়ে যেতে। যা দেখেই মাথা গরম হয়ে যায় ফুলকির। সঙ্গে সঙ্গে সে ভিতরে গিয়ে বলে এক ধমক দেয় শালিনীকে। পরিস্থিতি বেগতিক দেখে ঘরে চলে আসে রুদ্র। শালিনীকে শান্ত থাকতে বলে সবাইকে নিয়ে বাইরে চলে যায় সে। যদিও শালিনীর মুখের পরিবর্তন নজর এড়ায়নি ফুলকির।

আরও পড়ুন: নিজের শেষ অস্ত্র প্রয়োগ করল শালিনী! সং’কটে ফুলকির অস্তিত্ব!

পারমিতা আর অংশুকে এক করতে নতুন প্ল্যান করল ফুলকি

তবে ফুলকিও ছাড়ার পাত্রী নয়। শালিনীকে নিয়ে নিচে চলে আসে সে। এরপরই শালিনীকে দেখিয়ে দেখিয়ে একসঙ্গে আরতি করে ফুলকি আর রোহিত। যে দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে শালিনী। তবে তারই মাঝে ফুলকি দেখে অংশুকে। অংশুর থেকে কলেজের দিনের সমস্ত কথা শুনে একটা নতুন ফন্দি আঁটে ফুলকি। পারমিতার বান্ধবী সোমা সেজে ফোন করে সে। আর দেখা করতে বলে ক্যাফেতে। অন্যদিকে অংশুর বলে ওই ক্যাফেতে আসতে। তাহলে কি এবার ঠিক হয়ে যাবে অংশু আর পারমিতার সম্পর্ক? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন