জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি শুরুর থেকে দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকরা। তিন বোনের জীবনের টানাপোড়েনের গল্প মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। এরপরই যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। টিআরপিতেও বেশ কয়েকবার কামাল করেছে এই ধারাবাহিকটি। যদিও চলতি সময়ে বেশ খানিকটা কমে গেছে ধারাবাহিকের জনপ্রিয়তা।
বর্তমানে রাই-অনির্বাণের গল্প নিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। যদিও রাই-অনির্বাণের এই মান অভিমানের পালা একেবারেই মনে ধরছে না দর্শকদের। অনির্বাণের আচরণ দেখে বিরক্ত হয়েছেন অধিকাংশ দর্শকরা। রাইয়ের প্রতি এইভাবে অনির্বাণের অবিশ্বাস করা, এরূপ নিন্দনীয় আচরণ দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। যদিও তারই মাঝে ধারাবাহিকে নতুন চমক দেখে হাসি ফুটেছে দর্শকদের মনে।
তবে এবার রাই-অনির্বাণ নয়, নীলু আর নন্দিতা আচরণ দেখে আনন্দ লাফিয়ে ওঠেছেন অনেকেই। অনেকেরই মুখ থেকে আবার বেরিয়ে এসেছে ‘বেশ হয়েছে’ শব্দটি। কিন্তু কেন? কী এমন দেখা গেছে ধারাবাহিকে আজকের পর্বে যা দেখে এত উৎসাহী হয়ে পড়েছেন দর্শকরা? আদরের মেয়ে নীলুর সঙ্গে কি এমন করেছেন নন্দিতা?
নন্দিতাকে কী বলল নীলু
ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে নীলুকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে শৌর্য্য। যা দেখে শৌর্য্যকে নন্দিতা প্রশ্ন করেন কেন সে নীলুকে ফিরিয়ে দিয়ে গেল? উত্তরে শৌর্য্য জানায় নীলু একজন অপরাধী আর এমন একজন মানুষের সঙ্গে কেউই থাকতে পারবে না। যা শুনেই নীলুকে নন্দিতা বলেন এই বাড়িতে নীলুর থাকা হবে না। নীলু বোনের নামে কলঙ্ক। যা শুনে উত্তরে নীলুও নন্দিতাকে বলে দেয় তার এই বাড়িতে থাকার অধিকার আছে, তাই সে এই বাড়িতেই থাকবে। আর সে যদি বোন হিসেবে কলঙ্ক হয়, তাহলে নন্দিতাও মা হিসেবে কলঙ্ক। কারণ তিনি সবসময় নিজের বিরক্তি মেয়েদের ওপর চাপিয়ে দেন।
নীলুকে সপাটে চড় মারলেন নন্দিতা
আরও পড়ুন: জব্দ হল শালিনী! ইটের জবাব পাটকেলে দিল ফুলকি!
নীলুর কথা শুনেই নীলুকে সপাটে থাপ্পর মারেন নন্দিতা। তিনি বলেন বোন গিয়ে কিভাবে নিজের দিদির সংসারটা এইভাবে নষ্ট করতে পারল নীলু। যেখানে রাই তাকে কোন শাস্তিই দিল না তাও সেই রাইয়ের নামেই এইভাবে বলে চলেছে সে! মায়ের কথাকে সমর্থন করে এগিয়ে আসে বিক্রমও। বিক্রম জানায় এতসব কিছু হওয়ার পরও রাই তাকে ক্ষমা করেছে কারণ সে তার দিদি। কিন্তু দিদি বোনের সম্পর্কের মূল্যই দিতে জানেননা নীলু। ধারাবাহিকে এই পর্বটি দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। বিক্রম আর নন্দিতার মধ্যে এত পরিবর্তন দেখে অনেকেই আশা করছেন এবার সুখের মুখ দেখবে রাই।
