Bangla Serial

নিজের শেষ অস্ত্র প্রয়োগ করল শালিনী! সং’কটে ফুলকির অস্তিত্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। ধারাবাহিকে ফুলকি এবং রোহিতের চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose)। পাশাপাশি শালিনীর মতো দাপুটে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)।

তবে বর্তমানে রোহিত এটি ফুলকির নতুন জীবনে উঠেছে ঝড়। রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্য একের পর এক বিরাট চক্রান্ত করে চলেছে শালিনী আর রুদ্র। তবে হার মানেনি ফুলকি দাস থুড়ি ফুলকি রায় চৌধুরীও। শালিনী যে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করছে সেই ব্যাপারে কোন তথ্য না পেলেও শালিনী আর রোহিতের বিয়ে নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল সেই গল্পে ইতি টেনেছে ফুলকি। শালিনীর পরম আপনজন কমলিকা বসুর সাহায্যে প্রেসের সামনে সমস্ত সত্যিটা তুলে ধরছে ফুলকি।

এরপরই ঘটে যায় খেলা। যে প্রেস রোহিতের নামে এতদিন নানান খারাপ মন্তব্য করছিল সেই প্রেসই রোহিতের প্রশংসা করতে শুরু করে। যা দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে রুদ্র আর শালিনী। ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য তারা চলে আসে ডাক্তারের চেম্বারে। আর সেখানে গিয়েই পিৎজা খেতে শুরু করে শালিনী। তবে শালিনী চলে ডালে ডালে, ফুলকি চলে পাতায় পাতায়। রোহিতকে নিয়ে যথা সময় কাঁথির চেম্বারে চলে যায় রোহিত-ফুলকি।

হাতেনাতে ধরা পড়ল রুদ্র

তবে শালিনী, রুদ্রকে হাতে নাতে ধরতে পারেনি ফুলকি আর রোহিত। এর আগেই ফুলকির গলা শুনে নেয় শালিনী। তড়িঘড়ি সময়ে পিৎজার প্যাকেট ফেলে দিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে রুদ্র। তবে কেউকে লুকাতে দেখে নেয় ফুলকি। রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে সে চলে আসে পিছনের গেটে। আর সেখানেই ফুলকি রোহিতকে জানায় সমস্ত বিষয়টা ঠিক নেই। কোন বড় ষড়যন্ত্র চলছে। তবে তখনই গেটের ওখানে রুদ্রর ছায়া দেখতে পায় রোহিত আর ফুলকি। রোহিত আর ফুলকির কাছে ধরা পড়ে যায় রুদ্র। তবে সে জানিয়ে দেয় তাকে ঈশিতা ডেকেছে। যদিও রুদ্রর কথা একটুও বিশ্বাস করেনি ফুলকি।

শালিনী কি পারবে রোহিত-ফুলকিকে আলাদা করতে?

আরও পড়ুন: মিঠিঝোরার পোস্টকে ঘিরে বিক্ষোভ, অনির্বাণ নাকি আবার রাইয়ের প্রকৃত বন্ধু! হাসালো জি বাংলা, বলছে দর্শক

এদিকে রায় চৌধুরী বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে অরুণা। তখনই জেঠুমণির কথায় বাধ্য হয়ে শালিনীকে ডাকতে যায় রোহিত। তবে রোহিতকে দেখেই ফের নাটক জুড়ে দেয় শালিনী। সে রোহিতকে জিজ্ঞাসা করে নিচে এত শঙ্খের আওয়াজ কেন? তবে কি তাদের বিয়ে হচ্ছে? কিন্তু শালিনীর মুখে বিয়ের কথা শুনেই মাথা গরম হয়ে যায় ফুলকি। তড়িঘড়ি রোহিতকে শালিনীর থেকে আলাদা করে শালিনীকে নিচে নিয়ে আসে সে। এরপরই অরুণা বলে রোহিত আর ফুলকি আরতি করতে। রোহিত আর ফুলকিকে একসঙ্গে আরতি করতে দেখে শালিনী মনে মনে বলে সে কোনদিনও রোহিত ফুলকিকে সুখে থাকতে দেবে না। অন্যদিকে ফুলকি ঠাকুরের কাছে প্রার্থনা করে সে আর রোহিত যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। শালিনী পারবে রোহিত আর ফুলকিকে আলাদা করতে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন