Bangla Serial

মারা যাবে গল্পের নায়িকা! পর্ণা চরিত্রে আসতে চলেছে নতুন মুখ!

শুরু থেকেই দর্শকদের প্রাণ ভরে আনন্দ দিয়ে এসেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। এই ধারাবাহিকটি একই প্লট বেশি দিন সম্প্রচারিত করে না আর এটাই এই ধারাবাহিকের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। একটি গল্প অল্প কিছুদিনের মধ্যেই শেষ করে নতুন গল্পের সূত্রপাত ঘটায় এই মেগা, যার ফলে দর্শকরা একঘেয়েমি থেকে মুক্তি পায়। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকের এই ইউএসপি বিঘ্নিত হচ্ছে। ফলে ধারাবাহিকে আনা হচ্ছে নতুন মোড়।

বর্তমান গল্প অনুযায়ী, একই গল্প আবর্তিত হয়ে চলেছে ধারাবাহিক জুড়ে। কৃষ্ণার নিজের ছেলেকে আঁচলে বেঁধে রাখার চেষ্টা এবং পর্ণাকে ছোট করতে চাওয়ার মানসিকতা, ইশার নানারকম ভাবে দত্ত বাড়ির ক্ষতি করা, মৌমিতার শয়তানি, জেঠুর এক গুঁয়ে মানসিকতা সবমিলিয়ে একই জিনিস বারবার দেখতে দেখতে এই বার হাঁফিয়ে উঠেছেন ধারাবাহিকের ভক্তরা। এবার তারা চায় কিছু নতুনত্ব। তাই ধারাবাহিকের নায়িকা বদলের সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ!

গল্পে নতুনত্ব আনতে এইবার অনেক বড় চমক আনা হচ্ছে ধারাবাহিকে। যতদূর জানা যাচ্ছে, গোটা দত্ত পরিবার একসাথে খুব তাড়াতাড়ি পাহাড় ভ্রমণে যেতে চলেছে। আর সেখানে গিয়ে ঘুরে যাবে গল্পের মোড়। আনন্দ করতে গিয়ে এক চরম বিপদের সম্মুখীন হতে চলেছে ধারাবাহিকের নায়িকা। আর এর পরেই নাকি পর্ণার জায়গা নেবে নতুন নায়িকা!

পাহাড়ে ঘুরতে গিয়ে মৌমিতা বারবার প্ররোচিত করতে থাকবে কৃষ্ণাকে। পর্ণার সংস্পর্শে বদলে যাচ্ছে সৃজন আর কিছুদিন পরে সেটা নিজের মাকে মান্য করবে না, এই ভয় কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করবে কৃষ্ণাকে। যার ফলে এক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসবে সে। ঝোঁকের বসে সে তার নিজের পুত্রবধূকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবে। ফলে মৃত্যু ঘটবে পর্ণার। দত্ত পরিবার জানবে তাদের বাড়ির বউ মৃত। কিন্তু আবার নতুন রূপে ফিরে আসবে সে।

পর্ণা যখন তার উপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে ফিরে আসবে তখনই নাকি বদলে যাবে নায়িকা অর্থাৎ পল্লবীর জায়গায় দেখা যাবে অন্য নায়িকাকে! যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কোন কিছুই জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষ এবং ধারাবাহিক কর্তৃপক্ষের তরফ থেকে। নতুন কোন নায়িকা আসবে নাকি নতুনরূপে আবার পল্লবী ফিরবে সে বিষয়ে জানা না গেলেও পরবর্তীতে যে দর্শকদের জন্য অনেক বড় একটা চমক অপেক্ষা করছে সেটা নিশ্চিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন