Bangla Serial

‘তোমরা আমাকে এভাবে ঠকালে?’ বিয়ের আসরে নীলকে দেখে নিজের পরিবারের দিকে প্রশ্ন ছুড়লো মেঘ!

দিন দিন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে অন্য ধারাবাহিকের কপি বলে বেশ কিছুদিন সমালোচিত হলেও বর্তমানে বেশ পছন্দের হয়ে উঠেছে এই মেগা। তবে দুর্ভাগ্যবশত ধারাবাহিকটি টিয়ারপিতে তেমন সফলতা পায়নি।

বর্তমান গল্প অনুযায়ী, ঠাম্মি আবার তার নীল দাদা আর মেঘ দিদির বিয়ের তোড়জোড় শুরু করে। মেঘ আর নীল যে এখনো একে অপরকে ভালোবাসে এটা বুঝতে পেরেছিল ঠাম্মি। তাই সে একটা প্ল্যান করে। সে ঠিক করে, মেঘ এবং নীল কাউকে না জানিয়েই দুজনের বিয়ে দেবে। একেবারে পান পাতা সরিয়ে একে অপরের মুখ দেখবে তারা।

এই বিষয়টা নিয়ে প্রথম থেকে বেশ চিন্তিত ছিল মেঘের বাবা। কারণ তার মনে হয়েছিল যদি মেঘ শেষ পর্যন্ত নীলকে দেখে বিয়ে করতে না চায় আর তার বাবা-মাকে এসে জিজ্ঞাসা করে তারা এমনটা কেন করল তখন কি উত্তর দেবে সে? কিন্তু এই বিষয়ে মধুমিতা প্রথম থেকেই ভীষণ আত্মবিশ্বাসী। এরকম যে কিছু হবে না সেটা সে মন থেকে বিশ্বাস করে।

ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে, বাড়ির সিদ্ধান্ত মেনে নিয়ে দুজনেই বসেছে বিয়ের পিঁড়িতে। শুভদৃষ্টিতেও কেউ একে অপরের দিকে তাকায়নি। কারণ তাদের মনে যে রয়েছে তাকে তারা কোনদিনও ভুলতে পারবেনা। এইভাবে একে একে মালা বদল সাতপাকে ঘোড়া, সবই সম্পন্ন হয়। কিন্তু একবারের জন্য কেউ কারো দিকে তাকায় না। একেবারে সিঁদুর দানের সময় মেঘ অজ্ঞান হয়ে যায়। কারণ সে অন্য কোন পুরুষের হাত থেকে সিঁদুর পড়তে পারবে না।

আরও পড়ুনঃ “নীলকে ছাড়া কাউকে বিয়ে করবো না…” বিয়ের আসর থেকে পালাতে গিয়ে ধরা পড়ল মেঘ!

যখন মেঘের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় বরের বেশে বসে রয়েছে নীল। নীলও মেঘকে দেখে অবাক, মেঘ তখন জিজ্ঞাসা করে এখানে ঠিক কি হচ্ছে? ঠাম্মি তখন সবটাই খুলে বলে। এসব শুনে মেঘ তার বাবাকে প্রশ্ন করে তারা কেন এমন ভাবে ধোঁকা দিল তাকে? কেন আগের থেকে জানালো না? তবে কি বিয়েটা করবে না মেঘ? তবে কি সে সত্যিই নীলের থেকে দূরে থাকতে চায় নাকি এই প্রশ্ন কেবলই অভিমানের খাতিরে? যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন