Bangla Serial

আবার এক হল রূপ ময়ূরী! মেঘ নীলের বিয়ের দিনই পুরোপুরি শেষ করার প্ল্যান শুরু তাদের!

কথায় আছে শত্রুর শত্রু বন্ধু। কিন্তু যখন সেই বন্ধুত্বও শত্রুতায় পরিণত হয়, তখন যে চরম সর্বনাশ ঘটে সেটাই এখন হতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা এবং খলনায়িকা উভয়ের জীবনে। শুরু থেকে দর্শকরা দেখে এসেছেন একজন পুরুষকেই ভালোবেসে ফেলে ধারাবাহিকের দুই বোন। এদের মধ্যেই একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয় আর একজন খলনায়িকা। নিজের বোনকে জব্দ করতে ময়ূরী যা যা করেছে তা কখনো কল্পনা করাও দুষ্কর ছিল দর্শকদের কাছে। আবারো সেই একই স্রোতে গা ভাসাতে চলেছে ময়ূরী।

বর্তমান গল্প অনুযায়ী, মেঘের ক্ষতি করা ছাড়া জীবনের কোন লক্ষ্য বা উদ্দেশ্য নেই ময়ূরীর। সে নিজের জীবনটা বন্ধু-বান্ধবদের নিয়ে মজা করেই কাটিয়ে দিতে বেশি পছন্দ করে। আর সেটাই এতদিন করছিল ময়ূরী। কিন্তু এইবার সেসব থেকে বেরিয়ে এসে ফের মেঘের জীবন নষ্ট করার কাজে সামিল হতে চলেছে সে। আর এই কাজটা সে একা নয় রূপও তাকে সমান সাহায্য করবে। তবে এইবার রুপের প্ল্যানটা একটু অন্যরকম।

ধারাবাহিকের আজকের পর্ব অনুযায়ী, শপিং মলের বাইরে অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে এসে পড়েছিল মেঘ। সেখান থেকে মেঘের একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত কিন্তু নীল তাকে বাঁচিয়ে নেয়। এরপর সেই ড্রাইভারকে নীল যাতা বললে মেঘ বলে দোষটা তারই ছিল কারণ সে অন্যমনস্কভাবে হাঁটছিল। এরপর নীল মেঘকে বলে তাদের যখন দুজনকেই অনেকটা অপেক্ষা করতে হবে তাহলে একটা কফি শপে যাওয়া যেতে পারে। মেঘ তাতে সম্মতি জানা এবং দুজন মিলে একটা কফি শপে চলে যায় আর এই সবটাই আড়াল থেকে দেখতে থাকে রূপ।

এসব দেখা মাত্রই রূপের মনে সন্দেহ জাগে। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও কি করে দুজনে একসাথে দেখা করছে সম্পর্ক রাখছে? সে সঙ্গে সঙ্গে ফোন করে ময়ূরীকে কিন্তু ময়ূরী বারবার ফোনটা কেটে দেয়। ফোনটা ধরতেই রূপ বলে, “তুমি যে বেইমানিটা করেছো সেটা নিয়েই ভয় পাচ্ছো তো?” ময়ূরী তখন কিছু বলতে পারেনা। এরপর রূপ বলে মেঘ বিয়ে করছে সেই খবরটা কি ময়ূরী জানে? ময়ূরী বলে, তার বোন বিয়ে করছে আর সেই জানে না? সে এক্ষুনি খোঁজ নিচ্ছে। কারণ মেঘ কে এত সহজে সুখী হতে দেবে না সে। আবার ওর জীবনটা তছনছ করে দেবে ময়ূরী।

আরো পড়ুন: রূপকে বিয়ে করে মেঘের জীবনে সর্বনাশ ডেকে আনলো ময়ূরী! নতুন ঝড় নেমে এলো মেঘের জীবনে!

অন্যদিকে মেঘ আর নীল অনেক কথাবার্তা বলতে থাকে। নীল বার বার করে মেঘকে বলে, যে ছেলেটার সাথে তার বিয়ে হচ্ছে তার ব্যাপারে যেন একটু খোঁজখবর নেয় মেঘ। এইভাবে একদম অচেনা কারোর সঙ্গে কি থাকা যায়? মেঘ যখন নীলের বউয়ের কথা জিজ্ঞাসা করে নীলও সেরকম কিছু বলতে পারেনা কারণ সেও কিছুই জানতে চায়নি। তারা দুজনেই বুঝতে পারে কেউই তারা তাদের বিয়ে নিয়ে আগ্রহী নয়। রুপ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, “বিয়েটা যদি মেঘের নীলের সাথেই হতো তাহলে অনেক ভালো হতো। ময়ূরীকে ফাঁসানো যেত। ওকে তো আমি এমনিতেও ছাড়বো না। আমাকে ফাঁসিয়েছে ও। দুই বোনের ওপরেই প্রতিশোধ নেব আমি।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন