Bangla Serial

রূপকে বিয়ে করে মেঘের জীবনে সর্বনাশ ডেকে আনলো ময়ূরী! নতুন ঝড় নেমে এলো মেঘের জীবনে!

দিন দিন অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। দুজন মানুষকে একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে দুটো পরিবার। এর মাঝে বেশ কিছুদিন দেখা যায়নি ময়ূরীকে। তাই দর্শকরা ভেবেই নিয়েছিলেন সে হয়তো আর কোনরকম ব্যাঘাত তৈরি করবে না। কিন্তু ময়ূরী যা করল তাতে স্তব্ধ দর্শক মহল।

বর্তমান গল্প অনুযায়ী, মেঘের এবং নীলের দুজনের বাড়ি থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নায়ক এবং নায়িকার কেউই জানেনা তাদের কার সাথে বিয়ে হতে চলেছে। তারা শুধু এটুকু জানে তাদের একই দিনে বিয়ে হচ্ছে। আর এই গোটা বিষয়টাই তাদের কাছে অত্যন্ত কষ্টকর। তারা দুজনেই নিজেদেরকে ভুল বুঝিয়ে নিজেদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই পেরে উঠছে না।

অন্যদিকে আবার একটু একটু করে মেঘের জীবনে সমস্যা সৃষ্টি করতে শুরু করছে ময়ূরী। এতকিছুর পরেও তার শান্তি হয়নি। যতদিন না মেঘ আর নীলকে সারা জীবনের মতন শেষ করে দিতে পারছে সে ততদিন অব্দি তার শান্তি হবে না। আরে শত্রুদের তালিকায় সবার উপরে যার নাম রয়েছে সে হল রূপ সান্যাল। অনেক কষ্ট করে এই রূপের জীবন থেকে মুক্তি পেয়েছে গিনি।

জেল থেকে ছাড়া পেয়েই রূপ ভাবতে শুরু করেছিল, ঠিক কিভাবে বদলা নেওয়া শুরু করবে সে। তার জন্য আবার ময়ূরীর সঙ্গে যোগাযোগ করে হাত মেলায় তারা। এতকিছুর পরও এতটুকুনিও শিক্ষা হয়নি তাদের। উল্টে আরো বেশি হিংস্র এবং নির্মম হয়ে উঠেছে তারা। তাদের দুজনের মধ্যে কেউই জানে না মেঘের সাথে কার বিয়ে হচ্ছে। তাই মেঘের বিয়ে ভাঙতে আবার নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করেছে তারা।

আরো পড়ুন: মেঘের বিয়ের আগের দিন রূপকে বিয়ে করে ঘরে ফিরল ময়ূরী! দিদি তুই এ কি সর্বনাশ করলি! বলে উঠল মেঘ

মেঘ নীলের বিয়ের আগেই বিয়ে করে ফেলে ময়ূরী আর রূপ। এর একমাত্র কারণ হচ্ছে মেঘের বিনাশ। কিন্তু তারপর যখন তারা জানতে পারে মেঘের সঙ্গে নীলের বিয়ে হচ্ছে তখন বেশ হতাশ হয় তারা। কিন্তু এই মুহূর্তে যেহেতু রূপ মেঘের জামাইবাবু তাই মেঘ এবং নীলের মধ্যে ফের বিচ্ছেদ ঘটানোটা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে ওঠে। তবে কি ফের ঝড় আসতে চলেছে মেঘের জীবনে? যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন