Bangla Serial

মেঘের বিয়ের আগের দিন রূপকে বিয়ে করে ঘরে ফিরল ময়ূরী! দিদি তুই এ কি সর্বনাশ করলি! বলে উঠল মেঘ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ আসছে মহা ধুন্ধুমার পর্ব। বিগত কিছু পর্বে দেখা যাচ্ছে মেঘ ও নীলের বিয়ে নিয়ে বেজায় ব্যস্ত দুই পরিবার। যদিও পাত্রপাত্রী কেউই জানে না কার সাথে কার বিয়ে। নিজেদের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাঁদের। মেঘ ও নীল এখনও একে অপরকে ভালোবাসে। তাই নতুন করে সম্পর্কে জড়াতে মন থেকে বিঁধছে তাঁদের।

সম্প্রতি মেঘের সঙ্গে দেখা হয় নীলের। মেঘের মুখ থেকেই নীল জানতে পারে সে আবার বিয়ে করতে চলেছে। নিজের বিয়ের কথা ভুলে মেঘের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়ে নীল। এদিকে, ময়ূরী টের পেয়েছে মেঘ এখনও নীলকেই ভালোবাসে। আর তাই সে বোনের কানে কুমন্ত্রণা দিচ্ছে যাতে কোনো ভাবে বিয়ের আগেই পালিয়ে যায় মেঘ।

কিন্তু মেঘ তা করবে না। বাবার ঠিক করা পাত্রের সঙ্গেই সাতপাকে ঘুরবে সে। মেঘনীলের বিয়ে নিয়ে যখন ব্যস্ত সবাই, সেই ফাঁকতালে এবার বড়সড় এক কান্ড ঘটিয়ে বসলো ময়ূরী। মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে জেলে গিয়েছিল রূপ। শাস্তি মিটতে ছাড়া পেয়েছে সে। গিনির প্রাক্তন বর এবার কান্ড বাঁধালো ময়ূরীর সঙ্গে তাল মিলিয়ে।

প্রথম থেকেই ময়ূরী আর রূপের মধ্যে সম্পর্ক ছিল বেশ মাখোমাখো। মেঘের বিরুদ্ধে জঘন্য চক্রান্তটি তাঁদের দুজনেরই। মেঘের বিয়ের আগের দিন তাই পরম বন্ধুর সঙ্গে বিয়ে সেরে একমাথা সিঁদুর পরে ঘরে ফিরল ময়ূরী। ময়ূরী আর রূপকে এইরূপে দেখে রেগে গেলেন অনিন্দ্য বাবু। তিনি ময়ূরীর গালে থাপ্পড় মারলেন ও বললেন এই অন্যায় তিনি মোটেও ক্ষমা করবেন না।

আরও পড়ুনঃ ইশার চক্রান্তে পর্ণার দেওয়া একই টুপি অনুভবের মাথায়! দেখে আবার ক্ষেপে গেলো সৃজন, দুজনের মধ্যে ফের বাড়ল দূরত্ব!

মেঘ এই দৃশ্য দেখে এগিয়ে এসে বলে, এটা তুই কি করলি দিদিভাই! লম্পট রূপকে বিয়ে করে নিজের কপাল পোড়ালি! ময়ূরী উত্তর দেয় রূপ মোটেই লম্পট নয়। তোদের কাছে খারাপ হতে পারে। কিন্তু রূপ আমার ভালো বন্ধু। এবার এগিয়ে আসেন মধুমিতা। তিনি বলেন ময়ূরী যদি রূপকে ডিভোর্স না দেয় তবে এই বাড়িতে আর কোনোদিনও পা রাখতে পারবে না সে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন