Bangla Serial

এবার মেঘকে সরিয়ে কনের বেশে ছাদনাতলায় বসবে ময়ূরী! বিয়ে করতে বসে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নীল?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Icche Putul) এই মুহূর্তে চলছে টান টান পর্ব। মেঘ-নীল-ময়ূরীর সম্পর্কের জটিলতা আর টানাপড়েনকে কেন্দ্র করে জমে উঠেছে ধারাবাহিকের (Bengali Serial) গল্প। টিআরপি (TRP) তালিকায়ও ইদানীং ছক্কা হাঁকাচ্ছে ‘ইচ্ছে পুতুল’।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে মেঘ ও নীলের। ময়ূরীর ষড়যন্ত্র সফল হয়েছে। তার মন্ত্রনায় মেঘ নীলের দূরত্ব বেড়েছে। নীল মেঘকে সন্দেহ করেছে। অপমান করেছে। অপবাদ দিয়েছে। তাই পাহাড় প্রমাণ ভালোবাসা থাকলেও, আত্মসম্মানের খাতিরে আজ আলাদা হতে বাধ্য হয়েছে মেঘ।

কিন্তু মেঘ নীলের বিচ্ছেদের পর ভাল নেই তারা। ভাল নেই তারা। ভাল নেই বাড়ির লোকও। কারণ, সুন্দর ব্যবহার দিয়ে বাড়ির সকলের মন জয় করে নিয়েছিল মেঘ। তাই মেঘ ছাড়া অন্য কাউকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া কঠিন শ্বশুরবাড়ির সকলের।তাই এবার ফন্দি এঁটে দুজনের অজান্তে মেঘ-নীলের বিয়ে দেওয়ার প্ল্যান করেছে নীলের ঠাম্মি।

আসলে মেঘ-নীল একে অপরকে ছাড়া ভাল থাকবে না তা জানেন বাড়ির সকলে। দুজনের দুজনের প্রতি পাহাড় সমান ভালোবাসা থাকলেও, মুখ বুজে থাকবে তারা। মুখ ফুটে একে অপরকে কিছু বলতে চায় না। যার জেরেই দিন দিন দূরত্ব বেড়ে চলেছে তাঁদের। তবে ইচ্ছে পুতুলের সাম্প্রতিক পর্বে থাকবে বড় চমক।

আরও পড়ুনঃ আবার এক হল রূপ ময়ূরী! মেঘ নীলের বিয়ের দিনই পুরোপুরি শেষ করার প্ল্যান শুরু তাদের!

সম্প্রচারের আগেই ফাঁস সেই পর্বের গল্প। ময়ূরী বিয়ের পিঁড়ি থেকে কনে বেশী মেঘকে সরিয়ে রূপের হাতে তুলে দেবে। আর নিজেই বসে পরে বিয়ের পিঁড়িতে। যখন না দেখেই নীল মেঘকে সিঁদুর পরিয়ে দিতে যাবে! অমনি ময়ূরী দেখে চমকে যাবে সকলে। মেঘের মা জিজ্ঞেস করে ময়ূরীকে মেঘের ব্যাপারে। সে কোথায়! সবকিছু দেখে হতবাক বনে যায় নীল। সবাই জানতে চায় মেঘ কোথায়? মেঘ কোথায় সেটা কি ময়ূরী সবাইকে জানাবে? জানতে হলে চোখ রাখুন জি-এর পর্দায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন