Bangla Serial

গভীর স্ব’রযন্ত্রের শিকার ময়না! সুগন্ধি চুরির অপবাদ জুটলো তার কপালে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় গত মাসেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক পুবের ময়না (Puber Moyna)। আর শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে এসেছে দর্শকদের। দিনে দিনে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। টিআরপি (TRP) তালিকায় এখনও স্লট দখল করতে না পারলেও আগের থেকে বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। তবে ইতিমধ্যেই ময়নার চরিত্রে অভিনেত্রী ঐশানী দের (Oishani Dey) অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

তবে প্রতি সপ্তাহেই পুবের ময়নাতে আসছে নতুন নতুন চমক। ধারাবাহিকের শুরুতেই দেখা গেছে ওপার বাংলার মেয়ে ময়না। বাবা মা সবাইকে নিয়ে বেশ সুখেই কাটছিল তার জীবন। কিন্তু সুস্থ সহ্য হয়নি বেশিদিন। এক গুন্ডার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে ময়নার পরিবার। এমনকি ময়নাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করারও চেষ্টা করে গুন্ডাটি। তবে প্রাণ বাঁচাতে হাতে অস্ত্র তুলে নেয় ময়না। যে মন্দিরে তাকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই মন্দিরেই মা কালীর খাড়া তুলে নিয়ে গুন্ডাটিকে ভয় দেওয়ার চেষ্টা করে ময়না।

WhatsApp Image 2024 07 16 at 2.39.43 PM

গুন্ডাটি ভয় দেখিয়ে পালিয়ে যায় ময়না। লাফ দেয় জলে। আর সাঁতার কেটে চলে আসে এপার বাংলায়। তারপরই গঙ্গার কুলে ময়নাকে অচেতন অবস্থায় পায় রোদ্দুরের দিদি। জ্ঞান ফিরিয়ে ময়নাকে নিয়ে যায় বাড়িতে। যদিও পুলিশ দিয়ে দেবে ভেবে রোদ্দুরের বাড়ির লোকের কাছে মুখ খোলেনি ময়না। তবে ময়নার পাকাপাকি কথা, মিষ্টি ব্যবহার বেশ ভালো লাগে রোদ্দুরের বাবা, মায়ের। ময়নাকে নিজেদের বাড়িতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

বর্তমানে কি দেখা যাচ্ছে পুবের ময়নাতে?

যদিও ময়নার পাকাপাকি কথা, ব্যবহার একেবারেই ভালো লাগেনি রোদ্দুরের। বাড়ির সকলেই সে বারবার করে বলতে থাকে ময়না পুলিশে দেওয়ার কথা। কিন্তু রোদ্দুরের কথায় বিশেষ কর্ণপাত করেননি কেউ। বাঙাল রান্না খাইয়ে সকলের মন জয় করে নেয় ময়না। তবে রোদ্দুরের মেজ কাকিমা এবং ছোট কাকিমা একেবারেই পছন্দ করেননি ময়নাকে। এমনকি রোদ্দুরের হবু বউয়ের ময়নার ব্যবহার একেবারেই ভালো লাগেনি। ফলে সকলের জোর দিতে থাকে ময়নাকে বের করে দেওয়ার জন্য। কিন্তু পুলিশের নাম শুনলেই হয় কান্না কাটি নাকি ঝগড়া জুড়ে দেয় ময়না।

মুক্তি পেল পুবের ময়নার নতুন প্রোমো! কি বলছেন নেটিজেনরা

আরও পড়ুন: রুদ্রর চালে মিডিয়ার কাছে হেনস্তার শিকার রোহিত! ফুলকি কি পারবে রোহিতকে বাঁচাতে?

সম্প্রতি পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা গেছে রোদ্দুরের হবু স্ত্রী ওপর থেকে নেমে এসে রোদ্দুরকে বলে তার পারফিউমের বোতলটা পাওয়া যাচ্ছে না। যা শুনেই রোদ্দুর ময়নার হাত ধরে বলে “এই যে টাকা পর এবার পারফিউম চুরি! এর একটা হেস্তনেস্ত করতেই হবে।” উত্তরে ময়নাও বলে “আমায় এক্কেরে চোর বলবেন না। আমি কি করুম পারফিউম নিয়া?” যদিও ময়নার একটাও কথা শোনেনি রোদ্দুর। সে ফোন করে পুলিশে। কিন্তু ধারাবাহিকের এই প্রোমো দেখেই হেসে লুটিয়ে পড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন “নতুন গল্প নতুন নায়িকা। সেখানে নায়ক নতুন হলে সবচেয়ে ভালো হতো। পুরাতন এক নায়ক দে আর কতকাল চলবে?” দ্বিতীয়জন লিখেছেন “পুলিশ যখন ডাকবে গয়না চুরি দেখাতে পারত! যতসব কাহিনী।” তৃতীয় ব্যক্তি লিখেছেন “পশ্চিম বাংলার প্রধান শিল্প।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন