বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক ফুলকি (Phulki)। নতুন নতুন টুইস্ট আর একের পর এক বিরাট ধামাকা বাড়িয়ে তুলছে উত্তেজনা। ফুলকির চরিত্রে দিব্যানি মন্ডলের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ নেট দুনিয়ার সদস্যরা। অপরদিকে তাকে কড়া টক্কর দিচ্ছে ফুলকির খলনায়ক রুদ্ররূপ সান্যাল। রায় চৌধুরী বাড়ি, মাষ্টারমশাই এবং সর্বোপরি রোহিতের জীবন নষ্ট করে দেওয়ার জন্য রীতিমতো আদা জল খেয়ে লেগে পড়েছে রুদ্র। যদিও নিজের স্যারকে বাঁচাতে বারবার ছুটে এসেছে ফুলকি।
সম্প্রতি ফুলকি আর রোহিতের বিয়ে নিয়েই জমজমাট ছিল ধারাবাহিকের প্রতিটি পর্ব। শালিনীর সমস্ত জারিজুরি ফাঁস করে দিয়ে রোহিতের সামনে সত্যিটা তুলে ধরেছে ফুলকি। তারপরই সমস্ত দূরত্ব মিটিয়ে ভুল ফুলকিকে কাছে টেনে নেয় রোহিত। ফের বিয়ে হয় রোহিত ফুলকির। যদিও রোহিত ফুলকি সুখে শান্তিতে সংসার করবে সেটা একেবারেই মেনে নিতে পারেনি শালিনী আর রুদ্র। তার অপেক্ষা করতে থাকে সুযোগের। এদিকে বিয়ের পালা মিটতে না মিটতেই রোহিত ফুলকির জীবনে নেমে আসে নতুন বিপদ। প্রবল বর্ষণের কারণে বন্যায় পরিস্থিতি দেখা দেয় নবাবগঞ্জে। দিশা না পেয়ে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বেরিয়ে দেয় রোহিত ফুলকি সহ গোটা রায় চৌধুরী বাড়ির প্রত্যেকে।
তবে তারই মাঝে নতুন সমস্যার সৃষ্টি করে রুদ্র। সরকার থেকে আসা ত্রাণের জিনিস লোপাট করে দেয় সে। কিন্তু হাল ছাড়া পাত্রী নয় ফুলকিও। সাধারণ মানুষদের নিয়ে রুদ্রর বাড়ির সামনে ধর্না দেয় ফুলকি। ফুলকির পাশে এসে দাঁড়ায় লাবু। তারপরই পরিস্থিতি বেগতিক দেখে তিওয়ারিকে বলে ত্রাণের ট্রাক ফিরিয়ে আনে রুদ্র। তবে এবার ফুলকির কান্ড দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুদ্র। শালিনী সঙ্গে হাত মিলিয়ে ফুলকিকে মারার প্ল্যান করে সে। রুদ্রর পরিকল্পনা অনুসরণ করে রোহিত ফুলকির সঙ্গে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য চলে যায় শালিনী। তবে তারপরই তিওয়ারিকে বলে জল ছেড়ে দেয় রুদ্র। হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে নৌকা থেকে পড়ে যায় শালিনী রোহিত আর রুদ্র। জলের তরে ভাসতে থাকে তিনজনে। পরিস্থিতি বেগতিক দেখে রোহিতকে বাঁচাতে হাত ছেড়ে চলে যায় ফুলকি। শালিনীকে অপেক্ষা করতে বলে ফুলকিকে বাঁচাতে চলে যায় রোহিত। কিন্তু ফিরে এসে দেখে শালিনী আর নেই।
ফুলকির আজকের পর্বে কি দেখা যাবে?
শালিনী মারা গেছে ভেবে কান্নায় ভেঙে পড়ে রোহিত। আর সেই সুযোগকে কাজে লাগায় রুদ্ররূপ সান্যাল। রায় চৌধুরী বাড়িতে এসে রোহিতকে হতাশাগ্রস্ত করে তোলার জন্য আরও খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করে সে। যদিও এবার ভাইয়ের পাশে এসে দাঁড়ায় লাবু। সকলের সামনেই রুদ্রকে থামিয়ে রোহিতকে শান্তনা দেখার চেষ্টা করে সে। আত্মগ্লানি গ্রাস করতে শুরু করে রোহিতকে। সে ছুটে চলে যায় ঘরে। তারপর চিৎকার করতে শুরু করে রোহিত।
আরও পড়ুন: হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আমির খানের নায়িকা? কেন ছেড়ে দিলেন অভিনয়?
কি দেখা যাবে ফুলকির আগামী পর্বে?
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে রোহিতকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য রায় চৌধুরী বাড়িতে মিডিয়াকে নিয়ে আসার ব্যবস্থা করে রুদ্র। শালিনীর মৃত্যুর খবর মিডিয়াকে জানিয়ে দেয় সে। বক্সার শালিনী মিত্র আর নেই, এই খবরটা পেয়েই রায় চৌধুরী বাড়িতে ভিড় করে মিডিয়া। রোহিতের দিকে ছুঁড়ে দেয় প্রশ্নবাণ। জিজ্ঞাসা করে কেন রোহিত শালিনীকে না বাঁচিয়ে অন্য একজন মেয়ের প্রাণ বাঁচাল? তখনই রোহিতকে বাঁচাতে মিডিয়ার সামনে চলে আসে ফুলকি। সে জানায় তাকে বাঁচাতেই গিয়েছিল রোহিত কারণ সে রোহিত রায় চৌধুরীর স্ত্রী। ফুলকির কথা শুনেই চমকে যায় সকলে। রোহিতকে কী এই সমস্যা থেকে বাঁচাতে পারবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
