Bangla Serial

দত্তবাড়ির কলঙ্ক! ভিখারির বেশ ছেড়ে বাচ্চা পাচার করতে গিয়ে পর্ণার হাতে ধরা পড়ল মৌমিতা-অয়ন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-তে চলছে ধামাকাদার পর্ব। একদিকে যেমন পর্ণাকে শায়েস্তা করতে নতুন করে শাড়ির কথা আরম্ভ করেছে পর্ণা। ইশার মুখোশ খুলতে গিয়ে দুর্দান্ত প্ল্যান করেছিল পর্ণা-সৃজন। কিন্তু এবার একেবারে

কেঁচো খুঁড়তে কেউটে! মৌমিতা আর অয়নকেও হাতেনাতে ধরে ফেলল আলোকপর্ণা।

ধারাবাহিকের বিগত পর্বে দেখা যায় টাকার লোভে সৎ পথে ইনকাম না করে ভিখারির বেশ ধরে অয়ন।

আর তার সঙ্গে সায় দেয় মৌমিতাও। অয়ন আর মৌমিতাকে পথে ভিক্ষা করতে দেখে অবাক হয়ে যায় পর্ণা। সে অবাক বলে, এ আমি কি দেখছি!

এদিকে, পথে ভিক্ষা করে মোটেও সাধপূরণ হচ্ছে না অয়ন-মৌমিতার। তারা যখন বসে আফসোস

করছে তখনই তাঁদের কাছে এসে হাজির হয় বগা নামক একটা লোক। সে অয়ন-মৌমিতাকে বলে এভাবে পথে ভিক্ষা না করে অন্য একটা পথে ইনকাম করুন। তাতে আপনারাও আমার মতো বড়লোক হয়ে যাবেন। প্রথমে বগার কথায় বিশ্বাস না করলেও পরে ভালো খাবার, দামি ফোন দেখে মাথা ঘুরে যায় অয়ন-মৌমিতার।

বগার কথা শুনে একটা লোকের ডেরায় হাজির হয় তাঁরা। লোকটি বলে অয়ন-মৌমিতাকে বর্ডারের ওপারে বাচ্চা পাচার করতে হবে। তাহলেই হাতে আসবে কড়কড়ে নোট। টাকার লোভে প্রস্তাবে রাজি হয়ে যায় অয়ন। মৌমিতা একটু ভয় পেলেও রাজি হয়ে যায়। এদিকে, পর্ণার উপর দায়িত্ব পড়ে পথের ভিখারিদের গায়েব হওয়ার কারণ খুঁজতে হবে।

এদিকে অয়ন-মৌমিতা প্রথমে পথের ভিখারিদের লোভ দেখিয়ে একজোট করে, তারপর বর্ডারের ওপারে বাচ্চা পাচারে রওনা দেয়। অন্যদিকে পুলিশ নিয়ে হাজির হয় পর্ণাও। মুখোমুখি অয়ন-মৌমিতাকে সে হাতেনাতে ধরে ফেলে। পর্ণার হাতে ধরা পড়ে পালিয়ে যেতে চায় দুজন। কিন্তু পুলিশের হাতে পাকড়াও হয়ে জেলে যায় অয়ন-মৌমিতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন