Bangla Serial

“সুন্দরী! ঠিক যেন অপ্সরা…” সৌমীতৃষা কুন্ডুর নতুন ছবি দেখে একনজরে ঘায়েল নেটিজেনেরা 

টলিপাড়ার ডিভা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। টেলি পর্দার মিঠাই তাঁর সৌন্দর্যের জন্য সর্বত্র প্রশংসিত। ছিপছিপে তারুণ্য ঝরে পড়ে তাঁর শরীর জুড়ে। অভিনেত্রী বলেন তাঁর জিমে অ্যালার্জি! তা সত্ত্বেও শরীরে মেদের লেশমাত্র নেই। অভিনেত্রীর ছবি দেখে এমনিই ঘায়েল নেটিজেন থেকে অনুরাগীরা।

সদ্য বড়পর্দায় কাজ করে ফিরেছেন। ‘প্রধানের’ পর আর নতুন কোনো কাজের খবর দেননি অভিনেত্রী। তবে সরস্বতী পুজোয় রাজ-শুভশ্রীর সঙ্গে এক ফ্রেম আসতেই ফের জল্পনা -কল্পনা শুরু হয়েছে ‘মিঠাই রানিকে’ কেন্দ্র করে। যদিও ‘কাজ আসছে’ বলে মুচকি হেসেছেন অভিনেত্রী।

এখন ধারাবাহিকে ফিরবেন না। নতুন ছবির খবর দেননি এখনও। অতএব বলাই যায় হাতে কিছুটা ফাঁকা সময় রয়েছে সৌমীতৃষার। এইসময় চুটিয়ে ফটোশ্যুট করছেন অভিনেত্রী। সমাজমাধ্যমেও অ্যাকটিভ হয়েছেন তিনি। অনুরাগীরাও ফিরে পেয়েছেন পুরনো সৌমীতৃষাকে।

এরইমধ্যে নতুন ফটোশ্যুটের একঝাঁক ছবি শেয়ার করেছেন মিঠাই। আয়নার বিপরীতে ব্রাউন পোশাক পরা সৌমীতৃষাকে দেখে নজর আটকেছে সবারই। কেউ কেউ তো কমেন্টস করেছেন, সুন্দরী। কারোর কথায় তিনি অপ্সরা। কেউ তো সরাসরি প্রেম নিবেদন করেছেন অভিনেত্রীকে।

ছবির ক্যাপশনে সৌমিতৃষা লিখেছেন ‘হুমম!’ এই ফেব্রুয়ারি তাঁর মাস বলেও উল্লেখ করেন নায়িকা। কারণ এই মাসেই তাঁর জন্ম। বার্থডে মান্থে একস্ট্রা আনন্দিত সৌমীতৃষা! কারণ কী? বাড়াচ্ছে রহস্য। যদিও আপাতত মুখে কুলুপ এঁটেছেন মিঠাইরানি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন