বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদনের মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর সেই সমস্ত ধারাবাহিক গুলি রাঙিয়ে দিয়ে যায় তাদের সন্ধ্যাগুলো। তবে দর্শকের মন জয়ের পাশাপাশি টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স তো দেখাতেই হবে।
আসলে এমন অনেক ধারাবাহিক রয়েছে যে ধারাবাহিকগুলি দর্শকদের একাংশের ভীষণ পছন্দ হলেও কম টিআরপির কারণে বন্ধ হয়ে গেছে। আর সেই তালিকায় নাম জুড়তে পারত জি বাংলার ধারাবাহিক ইচ্ছে পুতুলের। জি বাংলার পর্দায় চলা অন্যতম বিতর্কিত ও কম টিআরপির ধারাবাহিক ছিল ‘ইচ্ছে পুতুল।’ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’র নকল বলে বিভিন্ন সময় এই ধারাবাহিকের দিকে আঙুল তুলেছেন দর্শকরা। কিন্তু বর্তমানে ঘুরে দাঁড়িয়ে দারুন রকমের পারফরম্যান্স করছে এই ধারাবাহিক। একেবারে স্লট লিডার হয়ে গেছে।
এই ধারাবাহিকে দেখানো হচ্ছে মেঘ ও ময়ূরী দুই বোন। মেঘ ছোট ময়ূরী বড়। মেঘের সবকিছুই ছিনিয়ে নিতে চায় ময়ূরী। সৌরনীল নামক একটি ছেলের প্রেমেই পড়ে দুই বোন। সৌরনীল ভালোবাসে মেঘকে। আর মেঘের থেকে তার ভালোবাসা ছিনিয়ে নিতে চায় ময়ূরী। কিন্তু কেন এতটা হিংসা পরায়ণ হয়ে উঠেছে ময়ূরী? আসলে ছোট থেকেই অসুস্থ ময়ূরী। মেঘের রক্তে বেঁচে থাকতে হয় তাকে। সেই নিয়ে তার মধ্যে রয়েছে হীনমন্যতা।
আর ময়ূরীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল সৌরনীল। এমনকি বিয়ের সাজে সেজে উঠেছিল ময়ূরী। কিন্তু বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতার কথা জানতে পেরে তাকে বিয়ে না করে মেঘকে বিয়ে করে নেয় সৌরনীল। আর তবে থেকেই মেঘের ওপরে রাগ ময়ূরীর।
নীলের জীবন থেকে মেঘকে সরিয়ে দেওয়ার জন্য একের পর এক ছক কষতে থাকে ময়ূরী। অন্যদিকে নায়ক সৌরনীলের পরিবারের অনেকেই মেঘের সঙ্গে নীলের বিয়ে হওয়ায় একেবারেই খুশি হয়নি। বিশেষ করে মেঘের দুই ননদ এবং শাশুড়ি। ময়ূরীর সঙ্গে মিলে মেঘের দুই ননদ ক্রমাগত মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বর্তমানে গল্প বদলে গেছে। রূপের হাত থেকে গিনিকে উদ্ধার করার পর এখন পাল্টি খেয়ে গেছে মেঘের শ্বশুরবাড়ির সবাই। যারা এতদিন মেঘকে সহ্য করতে পারত না। যাদের চোখের মণি ছিল ময়ূরী তারাই এখন তিনি ৩৬০ ডিগ্রী পাল্টি খেয়ে মেঘের সুখ্যাতি করছেন।
View this post on Instagram
যেমন মেঘের শাশুড়ি মীনাক্ষী। মানুষ চেনার কারিগর এই মহিলার চোখে এতদিন পর্যন্ত নিকৃষ্টতম মেয়ে ছিল মেঘ আর ময়ূরীর মতো মেয়েই হতো না। কিন্তু অবশেষে ময়ূরীর চরিত্র সবার সামনে চলে আসার পর তিনি এবার মেঘকে আপন করে নিতে চান। আর তাই তিনি মেঘকে বলেন নীল এবং তার পরিবারের সবাই ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। কিন্তু চুপ করে থাকেনি মেঘ। পাল্টিবাজ গাঙ্গুলীদের যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সে। স্পষ্ট কথাই মেঘ জানিয়ে দিয়েছে আজ তার দিদির এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র সৌরনীল। ময়ূরীকে বিয়ের স্বপ্ন দেখিয়ে সে বিয়ে করেনি। আর সেই জন্যই এইরকম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে সে। বারবার একটা মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তার স্বপ্ন ভঙ্গ করাটা যে চরম অন্যায় সেটাও সে বুঝিয়ে দিয়েছে সৌরনীল ও তার মাকে। দিদির হয়ে মেঘের এই প্রতিবাদ ভালো লেগেছে দর্শকদের। আসলে ইচ্ছে পুতুল এখানে শুধুমাত্র একা মেঘ নয় ময়ূরীও।
