Bangla Serial

মেঘ চরিত্রে তিতিক্ষার অভিনয় আবার মুগ্ধ করলো দর্শককে! দাপিয়ে অভিনয় করে শিরোনামে ইচ্ছে পুতুলের নায়িকা

বাংলা বিনোদনের চ্যানেলগুলির মধ্যে জনপ্রিয় স্টার জলসা (Star Jalsha)। আর জনপ্ৰিয় ধারাবাহিকের চ্যানেলের দুটি জনপ্ৰিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ ও ‘অনুরাগের ছোঁয়া’। এককালে টিআরপি (TRP) তালিকায় দাপিয়ে রাজ করেছে দুই ধারাবাহিক। সম্প্রতি টিআরপি পড়লেও, শিরোনামে দুই ধারাবাহিকের নায়িকা।

দিনকয়েক আগে সংবাদের শিরোনামে ছিল ‘অনুরাগের ছোঁয়া’ দীপা। দীপার পর এবার মেঘ। দাপিয়ে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন দর্শকদের। সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি, বিবেক দংশনে জেরবার সূর্য বুঝতে পেরেছে সে ভাল স্বামী বা বাবা কোনোটাই হতে পারেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে নিজের মেয়েদের আর দীপার থেকে দূরে কোথাও চলে যাবে। যেখানে কেউ আর তার খোঁজ পাবে না।

আরো পড়ুন: ভাঙনের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় ! মেঘ নীলের সম্পর্ক থেকে অনেক বাস্তবতার পরিচয় পাওয়া যায় ধারণা ভক্তদের!

আর যাওয়ার আগে একবার অন্তত দীপার সঙ্গে দেখা করে যেতে চায়। আর আবেগতাড়িত শেষ দেখার দৃশ্য ঝমঝমিয়ে আসে বৃষ্টি। কনকনে শীতের রাতেও দীপা বৃষ্টির জলে ভিজে শুটিং করতে পিছপা হয় না। আর তাই দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়। নেটিজেনরা বলছেন, চরিত্রের তাগিদে একজন অভিনেত্রীকেও কতই না কষ্ট করতে হয়।

অন্যদিকে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকে নায়িকা মেঘ। অনেক যুদ্ধ করে নীলের কাছাকাছি এসেছে সে। বরাবরই মেঘের ভালোমানুষি মুগ্ধ করেছে দর্শকদের। সাম্প্রতিক এক পর্বে চুটিয়ে অভিনয় করেছে মেঘ।

এক ধারাবাহিক প্রেমী নেট মাধ্যমে লিখেছেন,”পুরো এপিসোডে ডায়ালগ কম হলেও এক্সপ্রেশন দিয়ে দাপিয়ে অভিনয় করে মেয়েটা, লুকগুলোও এত সিম্পল! বেশ কিউট কিউট। মেঘের সাধারণত্ব সত্যি সুন্দর। আশা করি, সামনে এর থেকেও ভালো গল্পের সিরিয়ালে ফিরলে আরোও ভালো করবে।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন