Tollywood

‘আমার কাছে জিম-টিম ‘ন্যাকামি’…!’ নিয়মিত শরীরচর্চা, ডায়েট ছাড়াই ফিট টলি ডিভা সৌমিতৃষা!

‘মিঠাই’ (Mithai) নামেই একডাকে তাঁকে চেনে দর্শক মহল। সোশ্যাল মিডিয়া থেকে খবরের পাতা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে নিয়ে আলোচনার শেষ নেই। বর্তমানে তিনি টলিপাড়ার ডিভা। টেলিভিশনে কাজ থেকে এখন বড়পর্দার অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে সাত বছর কাটিয়ে ফেলেছেন ইতোমধ্যেই। তাঁর গ্ল্যামার, নজরকাড়া রূপের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এদিকে, সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundoo) মত জিম ছাড়াই ফিট অ্যান্ড ফাইন তিনি। মেনে চলেন না কড়া ডায়েটও। তাহলে অভিনেত্রীর ফিট থাকার সিক্রেট কী? সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন সৌমিতৃষা।

সাধারণত অভিনেত্রীদের লাইফস্টাইল নিয়ে দর্শকমহলের আগ্রহের শেষ নেই। জিম, ডায়েট ও শরীর চর্চাই যে অভিনেত্রীদের দৈনন্দিন রুটিনের মূলমন্ত্র তা মনে করেন অনুরাগীরা। যদিও সেই প্রচলিত ধারণার মূলে জল ঢাললেন অভিনেত্রী সৌমিতৃষা। সাম্প্রতিক এক সাক্ষাতকারে ‘মিঠাইরানি’ জানান জিম ব্যাপারটা তাঁর কাছে অত্যন্ত ‘ন্যাকামি’ লাগে। একবার জিমে গিয়ে তিনি বুঝে গিয়েছেন, যে এসব তাঁর দ্বারা হবেনা। ফলে আপাতত জিমের পথ ভুলেছেন সৌমিতৃষা।

soumitrisha kundoo

আসলে, ফিট থাকার সুবাদে একবার জিমে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। হাসিমুখে সৌমিতৃষা জানান, “একমাস গিয়েই বুঝে গেছি জিম-টিম ন্যাকামি।” মিঠাই এরপর ফলেন, তাঁর দ্বারা জিম হবেনা। তবে ফিট থাকেন কিভাবে? অভিনেত্রীর উত্তর খাবার নিয়ে কিছুটা সচেতনতা মেনে চলেন তিনি। যদিও সবক্ষেত্রে পেরে ওঠেন না বলেও মত bঅভিনেত্রীর। আসলে খেতে ভালোবাসেন সৌমিতৃষা। বিশেষ করে মিষ্টি। তবে তাঁর কথায়, খাওয়াটা যখন বড্ড বেশি হয়ে যায়, তখন তালিকা থেকে মিষ্টিটুকুই বাদ দেন তিনি।

আসলে, এখনই শরীরচর্চা নিয়ে সেভাবে মাথা ঘামাতে চাইছেন না অভিনেত্রী। যেটুকু যা করেন তা নিজের উদ্যোগেই। আর তাতেই যেন দিন দিন আরও সুন্দরী হয়ে উঠছেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্টের অপেক্ষায় থাকেন হাজার হাজার অনুরাগী। সবার মতো অতটা সমাজমুখী নন সৌমিতৃষা। অবসর সময়ে বাড়িতে থাকতে পছন্দ করেন অভিনেত্রী। ঘুরতে গেলে বাবা-মায়ের সঙ্গেই যেতে ভালোবাসেন। নয়তো বাড়িতে বসে শপিং করতে বেশ ভালো লাগে তার।

Soumitrisha

আরও পড়ুনঃ মেঘ চরিত্রে তিতিক্ষার অভিনয় আবার মুগ্ধ করলো দর্শককে! দাপিয়ে অভিনয় করে শিরোনামে ইচ্ছে পুতুলের নায়িকা

টেলিভিশনে ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই সৌমিতৃষার জনপ্রিয়তা বাড়ে। সম্প্রতি দেবের নায়িকা হিসেবে বড়পর্দায় পা রেখেছেন তিনি। ডিসেম্বরে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি ‘প্রধান’। এরপরও নাকি একগুচ্ছ কাজের অফার পেয়েছেন অভিনেত্রী। যদিও ‘মিঠাই’ বলেন কোনো টাই এখনও ফাইনাল হয়নি। জল্পনা চলছে ঠিকই তবে কাজ ফাইনাল নিলে তিনি নিজেই সবাইকে জানাবেন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন