প্রত্যেকটি সম্পর্কে সর্বদা সবকিছু ঠিকঠাক চলতে পারে না। এমন কিছু সময় আসে যখন একে অপরের সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে আর এটাই স্বাভাবিক। তখন দরকার নিজেদেরকে সময় দেওয়া। আর ঠিক সেটাই করলো জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নায়িকা। সম্প্রতি ধারাবাহিকের টিআরপি অনেকটাই পড়েছে, তবে ভক্তদের ধারণা খুব তাড়াতাড়ি নিজেদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ছয় মাসের টাইম লিপ নিয়েছে ইচ্ছে পুতুল। এই ছটা মাস একে অপরের থেকে অনেক দূরের রয়েছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। শেষ কিছুদিন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির পরিমাণ এতটা বেড়ে গিয়েছিল যে, একসাথে থাকাটা বা একসাথে ভাবাটা আর সম্ভব হয়ে উঠছিল না। সেখান থেকে এই বিচ্ছেদটা সত্যিই বেশ প্রয়োজন ছিল।
আরো পড়ুন: মেয়েদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলছে বাংলার এই তিন নায়িকা! পর্ণা, শিমুল, দীপা তিন জনকে দেখেই ক্ষুব্ধ দর্শক
তারা দুজনে একে অপরের থেকে আলাদা থেকে, নিজেদেরকে সময় দিয়ে নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। পাশাপাশি নীল মেঘের ওপর যেভাবে সন্দেহ করতো সেই সন্দেহটাও হ্রাস পেয়েছে। তারা যদি একসাথে থাকতে শুরু করতো তাহলে হয়তো এই সময়টা তারা পেত না। তারা একে অপরকে মিস করত না। ভাবনা-চিন্তার কোন অবকাশ থাকতো না।
ধারাবাহিক নির্মাতারা বেশ সূক্ষ বিশ্লেষণের মধ্যে দিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা ধারাবাহিকের পাশাপাশি বাস্তব জীবনের প্রতিটা ভাঙাচোরা সম্পর্কের জন্যই প্রযোজ্য। আর দর্শকরা প্রথমদিকে এই নিয়ে একটু মন খারাপ করলেও পরবর্তীতে বিষয়টা বুঝতে পেরে বেশ সন্তুষ্ট হয়েছেন। কিছু জিনিস জোড় করে ধরে রাখার চাইতে স্বাভাবিকভাবে চলতে দেওয়াটাই ভালো।
View this post on Instagram
৬ মাস শেষ। এবার খুব তাড়াতাড়ি ফিরে আসছে নীল। আবার একে অপরের মুখোমুখি হবে মেঘ এবং নীল। তাদের নিজেদের মধ্যে জমে থাকা কথাগুলো আবারো পাশাপাশি বসে বলতে পারবে তারা। তাদের আলাদা করার অনেক চেষ্টাই করবে ময়ূরী। তবে সব কিছুকে পেরিয়ে নতুনভাবে আবার একটা শুরু তারা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
