Bangla Serial

বিয়ের আসরে নীলকে দেখে চমকে গেল মেঘ! আবার সব ভেস্তে দিতে নতুন চাল চললো ময়ূরী, বিপদ ঘনিয়ে এলো আবার!

দর্শকদের এক নতুন অনুভূতি উ ইচ্ছে পুতুল (Ichhe Putul)পহার দিতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের। এককালে কম সমালোচিত হয়নি এই মেগা। আর আজ সব উল্টে দিয়ে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের বর্তমান প্লট এতটা সুন্দর যে চোখ ফেরাতে পারছেন না দর্শকমহল। এখন ধারাবাহিকের ভক্তদের কাছে প্রতিটি পর্বই গুরুত্বপূর্ণ।

বর্তমান গল্প অনুযায়ী, নীল এবং মেঘের বাড়ির লোকজন একসাথে মিলে তাদের অজান্তেই দুজনের চার হাত মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে। আর এই গোটা বুদ্ধিটা যার মাথা থেকে বেরোয় তিনি হলেন ধারাবাহিকের নায়ক নীলের ঠাম্মি। আবার করে দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে তার এই প্রচেষ্টাকে বাহবা দিচ্ছে দর্শকমহল। কিন্তু আদৌ কি এই পরিকল্পনাকে সফল হতে দেবে ময়ূরী?

ইতিমধ্যেই মেঘ এবং নীলের জীবন আবার ছারখার করে দিতে এসে হাজির হয়েছে ময়ূরী আর রূপ। তাদের একমাত্র লক্ষ্য মেঘকে অসুখী দেখা। আগেরবার যে প্ল্যানটা তারা সাকসেসফুল করতে পারেনি সেটাকেই পুনরায় সফল করতে একসাথে হাত মিলিয়েছে তারা। বিয়ের আইবুড়ো ভাত অনুষ্ঠানেই মেঘকে কুরুচিকর মন্তব্য করেছে ময়ূরী। এছাড়াও নীল এবং মেঘকে নিয়ে তার মনের সন্দেহ দিন দিন প্রবল হয়ে উঠছে। ভয় বেড়েই চলেছে মধুমিতা আর অনিন্দ্যর মনে।

অন্যদিকে গিনিও বেশ চিন্তায় পড়েছে রূপকে নিয়ে। সে খুব ভালো করেই জানে, ওই লোকটা চাইলে সব কিছু করতে পারে। ওর মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেছে তাই এখন ওর আর হারানোর কিছু নেই। বাবা মায়ের জন্য এত তাড়াতাড়ি বেল পেয়ে গিয়েছে রূপ। এবার ওদের হাত থেকে রক্ষা করে কিভাবে মেঘ আর নীলের বিয়েটা শান্তিপূর্ণভাবে দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছে না নীলের পরিবার।

আরো পড়ুন: ময়ূরীর কথায় চমকে গেল অনিন্দ্য মধুমিতা, মেঘের সাথে কথা বলতে গিয়ে সত্যিটা বলে ফেলল গিনি!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বিয়ের আসরে বরের বেশে নীলকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় মেঘ। সে বুঝতে পারে না নীল এখানে কি করছে? তবে কি তাদের একই রিসোর্টে বিয়ে হচ্ছে? যদি তেমনটাই হয় তাহলে মেঘের পাশে দাঁড়িয়ে রয়েছে কেন নীল? নীলকে দেখে মেঘ কি খুশি হবে নাকি এবারেও অভিমান দেখিয়ে তাকে দূরে সরিয়ে দেবে তা বলা মুশকিল। আর ঠিক এমন একটা অবস্থায় কি করবে ময়ূরী? দর্শকদের কী মনে হয় ঠিক কী হতে চলেছে মেঘের বিবাহ পর্বে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন