Bangla Serial

শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! সামনেই শেষ সপ্রচার! নিজেই জানালেন ধারাবাহিকের নায়ক!

শুরু থেকে অন্য ধারাবাহিকের কপি বলে বেশ কিছুদিন সমালোচিত হলেও বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। অনেক লড়াই করে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের গল্প ভক্তদের জীবনে চর্চার বিষয় হয়ে উঠেছে।

বর্তমানে টেলিভিশনের টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে টিআরপি। আর এই প্রধান বিষয়টির দিক থেকেই ভীষণভাবে পিছিয়ে রয়েছে জি বাংলার ইচ্ছে পুতুল। যার ফলে বহুবার ধারাবাহিকটি শেষ হওয়ার গুঞ্জন রটেছে টলি পাড়ায়। তবে এইবার যা খবর পাওয়া গেল তাতে মন খারাপ হতে বাধ্য দর্শক মহলের।

বর্তমান গল্প অনুযায়ী, নায়ক এবং নায়িকা উভয়ের পরিবার চেষ্টা করছে মেঘ এবং নীলকে আবার মিলিয়ে দিতে। আর সেই নিয়েই চলতে থাকা ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে বেশ আকর্ষণীয় এবং মজাদার। এইরকম প্লট সাধারণত খুব একটা দেখা যায়নি অন্যান্য সব ধারাবাহিকে। আর এই বিবাহ পর্বের ওপর এই টিকে রয়েছে ধারাবাহিকের আগামী সম্প্রচার।

যতদূর জানা যাচ্ছে, এইটাই শেষ সুযোগ এই ধারাবাহিকের। চ্যানেলের তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে, এই বিবাহ পর্বেও যদি ধারাবাহিকের টিআরপি না উঠে তাহলে চলতি মাসের শেষের দিকেই এই ধারাবাহিকটির শেষ সম্প্রচার করবে চ্যানেল। আর এই ধারাবাহিকটিকে সম্প্রচার করা হবে না। এটা শোনা মাত্রই মুখ ভার হয়ে গিয়েছে ধারাবাহিকের ভক্তদের।

আরো পড়ুন: বিয়ের আসরে নীলকে দেখে চমকে গেল মেঘ! আবার সব ভেস্তে দিতে নতুন চাল চললো ময়ূরী, বিপদ ঘনিয়ে এলো আবার!

এই বিষয়ে ইচ্ছে পুতুল ধারাবাহিকের প্রধান নায়ক নীল অর্থাৎ মৈনাক জানান, “এখনো অবধি আমাদের কাছে তেমন কোন খবর আসেনি। তবে হয়তো আর কিছুদিনের মধ্যেই জানতে পারবো।” অর্থাৎ বোঝাই যাচ্ছে বিবাহ পর্ব শেষ হওয়া অবধি অপেক্ষা করছে চ্যানেল। এই ধারাবাহিক কি পারবে এমন কঠিন প্রতিযোগিতার মাঝে নিজেদের টিকিয়ে রাখতে? কি মনে হয় দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন