Bangla Serial

পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তরঙ্গ দত্ত, তাদের সব রহস্য জেনে অবাক গোটা দত্ত পরিবার!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নায়িকা পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস। দর্শকদের প্রিয় জুটিতে পরিণত হয়েছেন তারা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা খুব করে চেষ্টা করে চলেছে আবার তাদের দত্ত বাড়িতে সুখ শান্তি আর সম্বৃদ্ধি ফিরিয়ে আনার। তাই সব আশা সব পথ বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করে সে। সেই পথেই এগিয়ে চলছিল তারা। আর এর মাঝেই এসে হাজির হয় নতুন দুর্যোগ।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সমস্যা সমাধানের পথে আরো কিছু ধাপ এগিয়ে যায়। পর্ণা আর সৃজন ইশার পিছু নিয়ে প্রায় ৯০% সমস্যার সমাধান করে ফেলে। তারা জানতে পারে, শাড়ির গোডাউনে আগুন লাগানো থেকে শুরু করে প্রতিটা ঘটনায় হাত রয়েছে ইশা আর রনির। এবার শুধু তাদের প্রমাণ সহ ধরার পালা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রাত হওয়ার অপেক্ষায় ছিল পর্ণার নতুন গেস্ট তরঙ্গ দত্ত এবং তার স্ত্রী। তারা বুঝতে পেরেছিল এই বাড়ির লোকজন এত বোকা নয়, তারা কিছু একটা সন্দেহ করছে। এই সন্দেহ আর বাড়তে দেওয়া যাবে না। তাই রাত হতেই সময় নষ্ট না করে লুকিয়ে লুকিয়ে দত্ত বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তরঙ্গ দত্ত।

আরো পড়ুন: শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! সামনেই শেষ সপ্রচার! নিজেই জানালেন ধারাবাহিকের নায়ক!

ওই দিকে আগের থেকে বিপদ আন্দাজ করে জেগে লুকিয়ে বসে ছিল গোটা দত্ত পরিবার। পর্ণার বুদ্ধিতেই এই কাজ করেছিল তারা। তরঙ্গ দত্ত এবং তার স্ত্রী পালিয়ে যেতে গেলেই লাঠি ঝাঁটা হাতে সবাই তাদের দিকে তেড়ে আসে। বন্ধ করা হয় দত্ত বাড়ির গেট। পর্ণা এবার তাদের মুখোমুখি হয় আর বলে, “কোন মতলবে এসেছিলেন আপনারা? কী উদ্দেশ্য ছিল আপনাদের? যদি ভালোয় ভালোয় না বলেন, তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব।” শুনে খুব ভয় পেয়ে যায় তরঙ্গ দত্ত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন