Bangla Serial

মন্দার শ্যামলীকে একসাথে দেখে রাগে জ্ব’লে উঠল অনিকেত! জমে গেল আজকের পর্ব!

জি বাংলার ( Zee Bangla ) ভীষণ জনপ্রিয় একটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে তে ( Kon Gopone Mon veseche ) বর্তমানে দেখা যাচ্ছে শ্যামলী আর মন্দার পার্টিতে একসাথে আসবে শুনে রেগে গিয়ে অহনাকে নিয়ে পার্টিতে চলে আসে অনিকেত। কিন্তু পার্টিতে এসে শ্যামলীর সাজ দেখে সে মুগ্ধ হয়ে যায়। মুখে যদিও সে কিছুই বলতে পারে না তবে মন্দারের পাশে শ্যামলীকে একবারের জন্য‌ও মানতে পারে না অনিকেত।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৮ সেপ্টেম্বর ( Kon Gopone Mon Veseche Full Episode 28 september )

আজকের পর্বের শুরুতেই দেখা যায় অমিতাভ বাবু আজকের সন্ধ্যায় একটা নাচের প্রতিযোগিতা করেন যেখানে সকলে জোড়ায় জোড়ায় নাচবে বলে নাম দেন। এখানেই অহনা আর অনিকেত নাম দেয় ও শ্যামলী আর মন্দার নাম দেয়। কিন্তু মন্দার তো নাচ করতেই জানেনা, শ্যামলী তাকে সাহস যোগায় আর বলে চিন্তা করিস না আমরাই প্রথম হব। এরপর দেখা যায় সবাই এক এক করে স্টেজে উঠে নাচ করে। অনিকেত আর অহনা যখন নাচতে স্টেজে ওঠে তখন অনিকেত নাচ তো করে অহনার সাথে কিন্তু সে সর্বক্ষণ ধরে তাকিয়ে থাকে শ্যামলীর দিকে।

Kon gopone mon veseche full episode 27 september

আসলে অনিকেত ভাবতে থাকে শ্যামলী বোধ হয় তাকে দেখে রেগে যাবে কারণ সে অত্যন্ত রোমান্টিকভাবেই অহনার সাথে নাচ করছে কিন্তু শ্যামলীর তো এসব এ কোন‌ও যায় আসে না, সে নিজের মত মন্দারের সাথে হাসতে হাসতে কথা বলতে থাকে আর সবটা দেখে রাগে জ্বলতে থাকে অনিকেত‌। মন্দার বলে, দেখ তুই আমাকে ছেড়ে দে শ্যামলী, আমি স্যারের মত এতো ভালো নাচতে পারব না। আমি চলে যাচ্ছি খেয়েদেয়ে। শ্যামলী তখন বলে তুই না গুন্ডা অত বড় একটা দলের মাথা, তোর দলের লোকেদের তুই মুখ দেখাতে পারবি তো? নাচের ভয় পালিয়ে যাচ্ছিস তুই?

দল তুলে কথা বলাটা মন্দারের সম্মানে লেগে যায় সে সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু মন্দার শ্যামলীকে বলে গুলি চালানো এক জিনিস আর কোমর নাচানো আরেক জিনিস? শ্যামলী বলে যত হাততালি স্যারেদের নাচতে পড়েছে তার দ্বিগুণ হাততালি আমরা নাচলে পড়বে! এরপর শ্যামলীর কথা সত্যি হয়। সত্যি দারুন নাচ করে শ্যামলী আর মন্দার। নাচের প্রতিযোগিতায় প্রথম হয় শ্যামলী মন্দার। মন্দার তো খুব খুশি হয় ওদিকে রাগে ফেটে পড়ে অনিকেত শ্যামলীর উপর অধিকার দেখাতে যায়, শ্যামলীকে সে বলে আমি বাড়ি না ছাড়তেই এসব কী শুরু করেছেন আপনি?

আরও পড়ুনঃ রুদ্রর সব চাল আগেভাগেই বুঝে গেল ফুলকি! সে কি বাঁচাতে পারবে নিজেকে?

শ্যামলী বলে, আপনি কোন অধিকারে আমাকে ধরে আছেন? আমি আপনার প্রতি কৃতজ্ঞ কিন্তু আমি আপনার হাতের পুতুল নই। আপনি নিজেই সমস্ত অধিকার ছেড়ে দিয়ে আলাদা রাস্তা বেছে নিয়েছেন তাই আমাকে আমার মত বাঁচতে দিন। আমি এখন কী করব? কীভাবে থাকব? সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার! ওদিকে মন্দারকে দুজন মেয়ে বিরক্ত করতে থাকে আর শ্যামলী আসতেই মন্দার বুঝে যায় আবার ঝগড়া করেছে শ্যামলী। শ্যামলী বলে স্যার অধিকার দেখাতে এসেছিল কিন্তু আমি দুর্বল হব না। ওদিকে অহনা বোঝা যায় অনিকেতের মনের পরিস্থিতি! অনিকেত যে শ্যামলীকে মন্দারের সাথে দেখে ঈর্ষান্বিত হচ্ছে সেটা বুঝতে পারে অহনা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন