জি বাংলার ( Zee Bangla ) ফুলকি ( Phulki ) ধারাবাহিকে দেখা যায় ফুলকির মান ভাঙ্গানোর জন্য রোহিত একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু ফুলকি সেই পরিকল্পনার মধ্যে সকলকে নিয়ে নেয়। অর্থাৎ রোহিত ফুলকি একা নয় সকলকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ভাবে ফুলকি। ফুলকির কথায় রাজি হয়ে সকলের জন্য বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রোহিত। বাড়ির সকলে এমনকি রুদ্র পর্যন্ত যেতে রাজি হয়।
ফুলকি আজকের পর্ব ২৯ সেপ্টেম্বর (Phulki today full episode 29 September)
আজকের পর্বের শুরুতে দেখা যায় ধানু ফুলকিকে নিয়ে এসে বলে পায়েল নতুন কোনও পোশাক কিনতে চাইছে না, সে বলছে তার পোশাক আছে। তখন ফুলকি রোহিতের কিনে আনা নতুন দুটি পোশাক পায়েলকে দেয়। এরপর পায়েল পড়তে বসলে রোহিত পিয়ালকে বলে তুই এবার একটু পড়াশোনায় মন দে বিয়ে করেছিস তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যদিকে ফুলকি পিয়ালকে বলে তোমার আর পায়েল দিদির সমস্ত জিনিস একটা সুটকেসের মধ্যে ভরে নেবে। অন্যদিকে দেখা যায় ফুলকি বেড়াতে যাবে বলে ভীষণ খুশি, কিন্তু রোহিতের মায়ের মন ভালো নেই।

সকালবেলা ফুলকির জন্য প্রার্থনা করতে গিয়ে প্রদীপ নিভে যায় সেই থেকে তার মন খারাপ। রোহিতকে রোহিতের মা বলে দেয় ফুলকি ভীমরুলের চাকে হাত দিয়েছে, ফুলকিকে যেন নজরে রাখে। রোহিত তার মাকে আশ্বস্ত করে এরপর ফুলকি রোহিত যখন বেরোতে যাবে তখন রিকিকে দেখতে পায়। রিকি জানায় সেও তাদের সাথে যাবে। ফুলকি বুঝতে পারে অংশুমান আর পারমিতার মাঝখানে কাঁটা হবে বলেই রিকি যেতে রাজি হয়েছে। ওদিকে হৈমন্তী লাবুকে বলে বেড়াতে গিয়ে রুদ্রের সাথে থাকতে এবং বাচ্চা নেওয়ার কথা ভাবতে।
বাসে দেখা যায় পায়েল পিয়ালের পাশে বসলেও রোহিত অংশুর পাশে বসে পড়েছে যে কারণে ধানুর পাশে বসেছে পারমিতা আর রুদ্র বসেছে তার বোন রিকির পাশে। বাস চলতে চলতে এক জায়গায় ফুলকি রোহিতকে অংশুর পাশ থেকে সরে যেতে বলে এবং অংশুমানকে পারমিতার পাশে বসায়। এরপর ফুলকি রোহিতের পাশে বসলে রুদ্র অন্যরকম ভাবে তাকাতে থাকে। রুদ্র চাহনি দেখে ফুলকির মনে ভয় করতে থাকে। সে বুঝতে পারে নির্ঘাত কোন বদ মতলব করছে জামাইবাবু!
আরও পড়ুনঃ মন্দার শ্যামলীকে একসাথে দেখে রাগে জ্ব’লে উঠল অনিকেত! জমে গেল আজকের পর্ব!
এরপর মাঝ রাস্তায় সকলে ডাব খেতে নামলেও ঈশিতা বাসের মধ্যে বসে থাকে!পিয়াল একটা ডাব নিয়ে গিয়ে পায়েলকে দেয় এবং সেখান থেকে নিজে খায়। একদিকে যেমন জমে উঠেছে পিয়াল পায়েলের প্রেম অন্যদিকে তেমনি ফুলকির জন্য জমি প্রস্তুত করছে ঈশিতা রুদ্র। বাসের পেছনে একটা চারচাকা আসে যেটা দেখে ঈশিতা রুদ্রকে ফোনে মেসেজ পাঠায়! তবে কি ঘুরতে যাওয়াই কাল হবে ফুলকির? রোহিত কি পারবে না নিজের কথা রেখে ফুলকিকে বাঁচাতে?
