Bangla Serial

মন্দারকে পুরনো কথা মনে করাতে জীবনের ঝুঁকি নিয়ে বসলো শ্যামলী! শ্যামলীকে দেখে চিনতে অস্বীকার করল মন্দার!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায়তে নেটিজেনরা দারুন ট্রোল এবং সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

তবে বর্তমানে ধারাবাহিকে অনিকেত শ্যামলী অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। বর্তমানে ধারাবাহিকের পর্ব আবারো আগেও মতন জমজমাট হয়ে উঠেছে। আবারও ধারাবাহিকের পুরোনো ছন্দ ফিরে এসেছে। এতদিন ধারাবাহিকের গল্প দর্শকদের একেবারেই পছন্দ হচ্ছিল না। যার জন্য টিআরপি তালিকায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে শ্যামলী অনিকেত রোহিণীকে কথা দেয় এরপর তারা মন্দারকে খুঁজে বের করতে যাবে। পরের দিন মন্দারকে খুঁজে বের করতে গিয়ে এক অন্যরূপী মন্দারের মুখোমুখি হয় তারা। সেই মতোই শ্যামলী অনিকেত এবং প্রতিম প্রিয়ারা সবাই মিলে ঠিক করে মন্দারকে খুঁজতে যাবে। কিন্তু পুলিশের সাহায্য নিলে এই ক্ষেত্রে হবে না। কারণ পুলিশ চারিদিকে মন্দারকে খুঁজছে।

কিন্তু একজন নেতার বিরুদ্ধে রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠায় সেই নেতাই কয়েকজন গুন্ডাকে ভাড়া করে ধর্না মঞ্চে বিস্ফোরন ঘটিয়েছেন। আর সেখানেই নাম উঠে এসেছে মন্দার এর। টিভিতে এই খবর দেখামাত্রই শ্যামলী অনিকেতরা সকলেই মন্দারের খোঁজ করতে বেরিয়ে পড়ে। ওই মন্ত্রীর কাছে মন্দার এর খোঁজ করলে যায়। কিন্তু তাদের রীতিমতো তাড়িয়ে দেয়। তাই শ্যামলীরা ঠিক করে তারা নিজেরাই সুলতানপুরে গিয়ে খোঁজ খবর করবে মন্দারের।

আরও পড়ুনঃ ছোট রানীকে থানায় নিয়ে গেল পুলিশ! চলছে তদন্ত! ফুলকি কীভাবে করবে সত্যের উদ্ঘাটন?

এরপর সুলতানপুরে গিয়ে নানান জায়গায় মন্দারের খোঁজখবর করলেও কেউ মন্দারের খোঁজ দিতে চায় না, অনেকেই এড়িয়ে যায়। কিন্তু এক গ্যারেজে এক বয়স্ক ভদ্রলোক হঠাৎ করে মন্দারকে চিনতে পারে এবং মুখ ফসকে বেরিয়ে যায় মন্দারের কথা। কিন্তু পুরোটা জানতে পারার আগেই ওই ভদ্রলোকের ছেলে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। শ্যামলীরা ঠিক করে ছদ্দবেশে গিয়েই মন্দারকে খুঁজতে হবে। এরপর রীতিমতো সন্ধ্যেবেলা ছদ্মবেশে শ্যামলীরা মন্দারকে খুঁজতে যায়। কিন্তু সেখান থেকে তাদেরকে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে একটি গোডাউনে বন্দী করে রাখা হয়। সেখানে মন্দারকে নতুন রূপে দেখতে পায় সকলে। মন্দারকে এভাবে দেখে তো শ্যামলী অবাক হয়ে যায়। বারবার মন্দারকে পুরনো কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মন্দার বারবার নিজেকে রঘু হিসেবে পরিচয় করায়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন