Bangla Serial

ঝোপের আড়াল থেকে ফুলকি রোহিতের ওপর আক্রমণ! কোনদিকে মোড় নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?

বড় রানী মা নিজের অজান্তেই নিজের জামাইয়ের প্রথম জামাইষষ্ঠী পালন করল। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, চৌধুরী মহলে ফুলকি এবং পুলিশদের সঙ্গে এসে হাজির হয়েছে একদল সাংবাদিক। এমন সময় পুলিশ জানায়, তাঁরা রানী মার সঙ্গে রুদ্র রূপসান্যাল এর ব্যাপারে কিছু জানতে চায়।

এই শুনে রেগে যায় হারহাইনেস এবং বলে, সে কারুর কোন উত্তর দেবে না এমনকি পুলিশদের বিভ্রান্ত করার জন্যও কথা অন্য পথে ঘুরিয়ে দেয়। এমন সময় ছোট রানীমার ছেলে ইন্দ্র রাজমহলের কিছু সাধারন মানুষকে ডেকে আনে এবং সকলের সামনেই এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে পুলিশ ফের না কোন ছোট রানী মাকে প্রশ্ন করতে পারে। এরপর খানিক বাধ্য হয়ে পুলিশ চলে যায়।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এরপর দেখা যায় আদিত্য আবার রেগে গেছে ফুলকির ব্যবহারে। এমন সময় ফুলকি যায় বড় রানীমার ঘরে। ফুল্কিস্তির করে আজ আর সে কোন কিছু বড়মার থেকে লুকিয়ে রাখবে না। ছোট রানী মা আসলে কেমন ধরনের মানুষ তা তুলে ধরে রাণীমার সামনে। এদিকে বড় রাণী মা ছোটর নামে এমন কথা শুনে রেগে যায়। তখনই ফুল্কি জানায় ছোট রানী মা এতদিন তাকে ইচ্ছা করে ঘুমের ওষুধ খাইয়ে রাখত।

এরপর যখন ফুলকি সমস্ত কিছু বুঝিয়ে বলে তখন বড় রানিমা পুরোটাই বুঝতে পারে। অন্যদিকে আবার ছোট রানী মা নিজের অফিস ঘরে গিয়ে রাগের মাথায় সমস্ত কিছু ছুড়তে করতে শুরু করে। এমন সময়, ছোট রানী মা আদিত্যকে জানাই সে যেন বাইরের সাংবাদিকদের গিয়ে বলে দেয় আশা ভরি চৌধুরী কারোর প্রশ্নের কোন উত্তর দেবে না। এরপর, বড় ছেলে ঘর থেকে চলে গেলে ইন্দ্র তাকে জিজ্ঞাসা করে ওই রুদ্র থেকে এই বংশের উত্তরাধিকারের ব্যাপারে জানতে পেরেছে কিনা?

কিন্তু এদিকে ছোট রানী মা এমনই পরিস্থিতির শিকার হয়েছে যে সে পুরো ব্যাপারটা ইন্দ্রকেও খুলে বলতে পারছে না। এদিকে, হারহাইনেস মনে মনে ভাবছে ইন্দ্র তার কাছে এখন খুবই একজন গুরুত্বপূর্ণ মানুষ। ছোট রানী মা আরো ভাবছেন, এখনও পর্যন্ত ডি এন এ টেস্টের কোনো ফলাফল হাতে এসে না পৌঁছানোতে সে সঠিকভাবে জানতে পারছে না খুলকি এই বাড়ির আসল উত্তরাধিকারী কিনা।

আরও পড়ুনঃ মন্দারকে পুরনো কথা মনে করাতে জীবনের ঝুঁকি নিয়ে বসলো শ্যামলী! শ্যামলীকে দেখে চিনতে অস্বীকার করল মন্দার!

এদিকে আবার দেখা যায়, কথায় কথায় বড় রানীমা ফুলকিকে বলে আজ জামাই ষষ্ঠী তাই সে ফুলকির বর অর্থাৎ রোহিতের জামাইষষ্ঠী পালন করতে চাই। বড়মার এই আবদারকে কখনোই বারণ করতে পারেনি ফুলকি। তাই রোহিতকে চৌধুরী মহলে ডাকে এরপর বড় রানী মা মনের মত করে রোহিতের জামাই ষষ্ঠী পালন করে। এরপর রোহিত বড়মাকে বলে সেও জামাইষষ্ঠী উপলক্ষে তাকে কিছু দিতে চায়। এই সুযোগে বড় রানী মা তাকে বলে ফুলকি থেকে আগে থেকেই যে জিনিস চেয়ে রেখেছেন সেটাই তার চাই।

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, ২৪ বছর আগে যাকে সৎকার করতে আনা হয়েছিল তিনি বড় রাজাবাবু ছিলেন না। অচেনা ব্যক্তি থেকে এই কথা শুনে ফুলকি-রোহিত অবাক হয়ে যায়। আর এমন সময় দূর থেকে এক ব্যক্তি ফুলকিদের ওপর আক্রমণ করে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন