Bangla Serial

মহিষাসুরমর্দিনী রূপে কোয়েল মল্লিক, বিপরীতে শিব চরিত্রে সকলের প্রিয় পরশুরাম! এবছর মহালয়ার অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক!

শুরু হয়ে গেছে এ বছরের দুর্গা পুজোর (Durga Puja) দিন গোনা। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এ বছর সেপ্টেম্বরে শেষের দিকেই মা আসছেন মর্তে। তবে দুর্গাপূজার আগে একটি বিশেষ দিন যার জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে। দিনটা হল মহালয়ার সকাল (Mahalaya)। এই দিনটার জন্য প্রতিবছর পথ চাতক পাখির মত অপেক্ষা করেন বাঙালিরা। মহালয়া মানেই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী, মহালয়া মানেই টেলিভিশনের পর্দায় (Bengali Television) মহিষাসুর বদ নিয়ে একাধিক অনুষ্ঠান।

বর্তমানে রেডিওর পাশাপাশি টেলিভিশনের এই অনুষ্ঠানগুলিও দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে । প্রতিবছর মহালয়ার ভোর বেলা ঠিক পাঁচটায় টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলি। আর সেখানেই দেখানো হয় মহিষাসুরমর্দিনীর বিভিন্ন গল্প। দেবীর দশ রূপের গল্প ফুটিয়ে তোলা হয়। মহালয়ার এই অনুষ্ঠানগুলি ঘিরে দর্শকের মনে অনেক রকম উত্তেজনা থাকে, থাকে হাজার রকমের প্রশ্ন।

এই অনুষ্ঠানগুলি ঘিরে দর্শকের মনে যে প্রশ্নগুলি সবার আগে উঠে আসে তা হল দেবী দুর্গার রূপে কাকে দেখা যাবে, শিব চরিত্রে কে অভিনয় করবেন এছাড়া দেবীর অন্যান্য চরিত্রগুলিতে দর্শকদের পছন্দের কোন কোন অভিনেত্রী রয়েছেন সেসব জানতে আগ্রহী থাকেন দর্শক। সম্প্রতি স্টার জলসা তাদের ‘মহিষাসুরমর্দিনী’র অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে এনেছে। আর সেখানেই জানা গেল চলতি বছর কারা কারা থাকছে এই অনুষ্ঠানে।

সম্প্রতি যে প্রোমো ভিডিওটি স্টার জলসা প্রকাশ্যে এনেছে সেটা ছিল এআই দ্বারা নির্মিত। ফলে কে মহিষাসুরমর্দিনী হচ্ছেন তা বোঝা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, শেষ কয়েক বছরের মতো এবছরও মহিষাসুরমর্দিনী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্যদিকে কোয়েলের বিপরীতে ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে অর্থাৎ যাকে আমরা বর্তমানে পরশুরাম ধারাবাহিককে দেখছি। তাছাড়াও প্রতিবারের মতো এবছরও অন্যান্য ধারাবাহিকের নায়িকারা নানান দেবী রূপে ধরা দেবেন।

আরও পড়ুনঃ উৎসবকে জেলে পাঠানোর হু’মকি দিল দুর্গা! জগদ্ধাত্রীকে নিয়ে শুরু তদন্ত! দুর্গার সাবধানবাণীতে কেঁপে উঠলো বৈদেহি!

দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই খবর নিশ্চিতভাবে জানার জন্য। খুব শীঘ্রই আরও একটি নতুন প্রোমো ভিডিও যে স্টার জলসা নিয়ে আসবে সেটা বোঝাই যাচ্ছে। গত কয়েক বছর ধরে জি বাংলার পর্দায় যেমন মহিষাসুরমর্দিনী হিসেবে শুভশ্রী গাঙ্গুলীকে দেখা যাচ্ছে তেমনি স্টার জলসা বেছে নিয়েছেন তাদের মহিষাসুরমর্দিনী কোয়েল মল্লিককে। কিছুদিন আগে কোয়েল মল্লিকের স্টোরিতেও তার আভাস পাওয়া গিয়েছে। দেবী রূপে আবারো ফিরছেন অভিনেত্রী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন