Bangla Serial

নতুন মোড়ে ‘ফুলকি’! ধোঁয়াশা কাটিয়ে ফিরছে বড় রাজার স্মৃতি, ছোট রাণীর মাথায় হাত!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ‘ফুলকি’ (Phulki)। প্রায় তিন বছর ধরে সম্প্রচারিত এই ধারাবাহিক এখনো টিআরপি তালিকায় নিজের শক্ত জায়গা ধরে রেখেছে। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা আর নতুন মোড়ে দর্শকদের নজর কাড়ছে ধারাবাহিকটি। চলতি সপ্তাহেও দারুণ পারফর্ম করেছে ‘ফুলকি’। এবার দেখানো হচ্ছে এমন এক পর্ব, যা দর্শকদের নিঃশ্বাস আটকে রাখবে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গিয়েছে, নৃসিংহ দেবের ঘটনার পর বড় রাণী জানিয়ে দেয়, এর পূর্ণ তদন্ত হওয়া উচিত। এরই মাঝে ফিরে আসে রুদ্র – জানা যায় সে আসলে মরেনি। রুদ্রর জায়গায় ছিল তার মতো দেখতে একজন অন্য ব্যক্তি, যার মৃত্যু হয়েছিল গুলিতে। সেই সুযোগ কাজে লাগিয়ে রুদ্র ছোট রাণীর সঙ্গে মিলে আবারও ফুলকির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়ে।

 Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 21 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২১ জুলাই এপিসো

ছোট রাণী জানিয়ে দেয়, ফুলকিকে এত সহজে কাবু করা যাবে না। রুদ্র তখন বলে, ফুলকির প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে হবে। সেই অনুযায়ী তারা পরিকল্পনা শুরু করে। ওদিকে ফুলকি তার বাবাকে (বড় রাজা) নিয়ে চিকিৎসকের কাছে যায়। তার একটাই লক্ষ্য – বাবার স্মৃতি ফিরিয়ে আনা। চিকিৎসক জানায়, স্মৃতি ফেরাতে সময় লাগবে এবং বড় রাজাকে পুরনো অভ্যাসে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

ফুলকি তাই বাড়ি ফিরে সবাইকে জানায়, বড় রাজার পুরনো অভ্যাসের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এসব কথা আড়াল থেকে শুনে ফেলে ছোট রাণী ও ইন্দ্র। মুহূর্তে আতঙ্কে ভরে ওঠে ছোট রাণীর মুখ। সে ইন্দ্রকে জানায়, যত দ্রুত সম্ভব এর মোকাবিলা করতে হবে। ইন্দ্র তখন জানায়, ফুলকির ফোনে ট্র্যাকিং যন্ত্র লাগালে তার গতিবিধি সবসময় নজরে রাখা যাবে।

পরবর্তী দৃশ্যে, ছোট রাজা একে একে বড় রাজার পুরনো অভ্যাসগুলির কথা মনে করিয়ে দিতে থাকে। দাবা খেলা, প্রিয় বাদ্যযন্ত্র – সবকিছুতেই বড় রাজাকে আগের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলে। প্রথমে কিছু মনে না পড়লেও, হঠাৎ এক মুহূর্তে ফুলকি যখন দাবার গুটি সরাতে যায়, তখন নিজে থেকেই চাল দেন বড় রাজা! পরে বাদ্যযন্ত্র হাতে পেয়েও তার মুখে দেখা যায় পরিচিত অভিব্যক্তি।

আরও পড়ুনঃ মহিষাসুরমর্দিনী রূপে কোয়েল মল্লিক, বিপরীতে শিব চরিত্রে সকলের প্রিয় পরশুরাম! এবছর মহালয়ার অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক!

ধীরে ধীরে বড় রাজার স্মৃতি ফিরছে – যা ছোট রাণীর জন্য হয়ে উঠছে মহা বিপদের কারণ। আগামী পর্বে দেখা যাবে, বড় রাজার স্মৃতি পুরোপুরি ফিরে এলে কীভাবে ফাঁস হবে অতীতের ষড়যন্ত্র! ফুলকির সামনে এবার নতুন কী চ্যালেঞ্জ আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন