Bangla Serial

ফুলকির পাঞ্চে কাত পর্ণা! জমজমাট ফুলকি টিআরপি টপার, ২য় স্থানে চমক, জি না জলসা? কার ধারাবাহিক করল বাজিমাত?

বর্তমানে বাংলা টেলিভিশনে (Television) টিআরপি (TRP) শেষ কথা। টেলি ধারাবাহিকগুলির মেয়াদ নির্ভর করে টিআরপির উপর। সম্প্রতি টিআরপি কম থাকার দরুন শেষ হয়েছে একাধিক মেগা। যার জলজ্যান্ত একাধিক উদাহরণ রয়েছে জি ও স্টার জলসায়।

একের পর এক ধারাবাহিক বন্ধের পর জি বাংলা ও স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। টিআরপি তালিকায় একের পর চমক দিচ্ছে নয়া ধারাবাহিকগুলি। তবে চলতি সপ্তাহের ধারাবাহিকে কে কোথায় দেখে নিই একনজরে।

একসময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রীর নাজেহাল দশা। পাঁচ থেকে আর যেন উঠতেই পারছে না। এ সপ্তাহেও ৬.৮ নম্বর নিয়ে পঞ্চমে রয়েছে এই মেগা। চতুর্থস্থানে যৌথ ভাবে রয়েছে স্টার জলসার কথা ও জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।

টিআরপি তালিকার প্রথম তিনে নজর থাকে সকলের। চলতি সপ্তাহের তিনে রয়েছে জলসার গীতা এলএলবি। প্রাপ্ত রেটিং ৬.৬। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু (৬.৭)। আর সকলে পাঞ্চ করে পয়লা স্থানে উঠে এসেছে জি বাংলার ‘ফুলকি’। এ সপ্তাহে বেঙ্গল টপারের প্রাপ্ত নম্বর ৬. ৮।

এক নজরে সেরা ৫-এর তালিকা-

প্রথম- ফুলকি (৬.৮)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৭)

তৃতীয়- গীতা এলএলবি (৬.৬)

চতুর্থ- কথা ও কোন গোপনে মন ভেসেছে (৬.৪)

পঞ্চম- জগদ্ধাত্রী (৬.২)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন