Bangla Serial

জামাল ভাইয়ের ভিডিও সামনে আসতেই শালিনীর পর্দা ফাঁস করলো জিয়া! বিশ্বাসের সাথে শক্ত করে ফুলকির হাত ধরলো রোহিত!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে এক বিশেষ জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল অর্থাৎ ফুলকি শুরুতেই মন জয় করে নিয়েছে ভক্তদের। টিআরপি তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম। সময়ের সাথে আর বেশি আকর্ষণীয় হচ্ছে ধারাবাহিকের গল্প।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, খেলার জন্য দিল্লিতে এলেও ফুলকির জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার স্যার রোহিতকে নিষ্কলঙ্ক প্রমাণ করা। আর সেটা করতে গিয়ে নিজের জীবনের অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছিল ফুলকি। কিন্তু ঠিক সময় তার কাছে পৌঁছে গিয়ে মৃত্যুর মুখ থেকে নায়িকাকে ফিরিয়ে আনে রোহিত। বর্তমানে বেশ বিপাকে পড়েছে রুদ্র শালিনী। কারণ তারা ভাবতেও পারেনি ফুলকি এমন কিছু ঘটিয়ে ফেলতে পারে বলে।

ফুলকি আজকের পর্ব ৫ জুন (Phulki Today Episode 5 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রায় চৌধুরী বাড়িতে রুদ্রকে তাড়াতাড়ি আসতে বলে মাষ্টারমশাই। রুদ্র আসতেই তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্লেনের টিকিট কাটতে বলে কারণ বাড়ির সবাই মিলে দিল্লির সাংবাদিক সম্মেলনে যেতে চায়। রুদ্রকেও যেতে বলে মাস্টারমশাই। এরপর সবাই একসঙ্গে দিল্লিতে পৌঁছতেই ফুলকিকে বুকে টেনে নেয় মাস্টারমশাই। এতদিন পর অসাধ্য সাধন করে দেখিয়েছে ফুলকি।

বিশ্বাসের সাথে ফুলকির হাত ধরলো রোহিত

ফুলকির বিষয়ে বলতে গিয়ে গর্বে বুক ভরে যায় রোহিতের। সে ফুলকির হাতটা শক্ত করে ধরে থাকে। এই মুহূর্তগুলোকে ভীষণ ভাবে উপভোগ করতে থাকে ফুলকি। অন্যদিকে শালিনী এসব দেখে রাগে জলে পুড়ে শেষ হয়ে যায়। রুদ্র বলে, এখানে যা যা হতে চলেছে এরপর হতে পারে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। সেক্ষেত্রে যেন শালিনী তৈরি থাকে। রুদ্রর কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যায় শালিনী। কারণ তাকে দেখে ফেলেছে জামাল ভাই। রুদ্র তাকে ওই মুহূর্তে কোনরকম উত্তেজনা প্রকাশ করতে বারণ করে।

রোহিতের উপর থেকে মুছে গেল সব অপবাদ

এরপর শুরু হয় সাংবাদিক সম্মেলন। সেখানে ফুলকির করা ভিডিওটা সবার সামনে চালানো হয়। সেখানে জামাল ভাইয়ের কথাগুলো শুনে সবার মুখ বন্ধ হয়ে যায়। ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে বক্সিংয়ের উপর মহলের কর্তৃপক্ষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় যে রোহিত রায় চৌধুরীকে শাস্তি দেওয়াটা তাদের অনেক বড় ভুল হয়েছে। তারা বলে, রোহিত রায় চৌধুরীর ওপর যে অভিযোগ আরোপ করা হয়েছিল সেই সব কিছু তুলে নেওয়া হবে এবং তাকে পুনরায় খেলায় ফেরত নিয়ে আসা হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন