জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। দীর্ঘ তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ধারাবাহিকটি শুরুর দিন থেকে আজ পর্যন্ত একইভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। টিআরপি তালিকায় একসময় টানা কয়েক সপ্তাহ প্রথম স্থান দখল করে নিয়েছিল তবে বর্তমানে প্রথম স্থান দখল করতে না পারলেও সব সময় এক থেকে তিনের মধ্যে টিআরপি তালিকায় থাকে জগদ্ধাত্রীর নাম। ধারাবাহিকের জগদ্ধাত্রী চরিত্রটা দর্শক এতটাই ভালোবাসেন যে কোনদিনও ধারাবাহিকের একটি পর্ব মিস করেন না।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির একজনকে একবার গ্রেফতার করেছিল। ডিপার্টমেন্টের লোকজনকে ওই সঞ্জিত ব্যানার্জির সমস্ত ডিটেলস জোগাড় করতে বলে। এদিকে এরপর ওই শত্রুর টার্গেট দুর্গা। তাই ওই গোপন শত্রু জগদ্ধাত্রীর কাছে পৌঁছানোর আগে জগদ্ধাত্রীকে খুঁজে বের করতে হবে।
ওদিকে দুর্গা আবারো ঋষভের বাড়িতে ঋষভকে ফোন করে। তার সঙ্গে প্রেমালাপ জুড়ে দেয়। বাবা-মায়ের সামনে দুর্গার সাথে কথা বলতেই ভয় পায় ঋষভ। ছেলেটির বাবা মা জানতে চায় কার সাথে কথা বলছে। তারপর ঋষভের থেকে ফোন নিয়ে দুর্গার সাথে কথা বলে তার মা। দুর্গা তো তার ভাষায় আবারো কথা বলতে শুরু করে। যা ঋষভের মা-বাবা কারোরই পছন্দ নয়। ঋষভের মা বারবার দুর্গাকে ঋষভের জীবন থেকে সরে যেতে বলে। তিনি জানিয়ে দেন ঋষভের বিয়ে ঠিক হয়ে গেছে সেজন্য ঋষভকে বিরক্ত না করতে। কিন্তু দুর্গা তো ঋষভের বিয়ে হতে দেবে না জানিয়ে দেয়। বিয়ের আগেই দুর্গা ঋষভকে তুলে আনবে। এসব কথা শুনে তো ভিমড়ি খেয়ে যায় ঋষভের মা বাবা।
ওদিকে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে সঞ্জিত ব্যানার্জির সম্পর্কে খোঁজখবর নিতে বলেছে। ডিপার্টমেন্টের লোকজন সমস্ত খোঁজখবর নিয়ে এসেছেন জগদ্ধাত্রীর জন্য। তখনই স্বয়ম্ভু এসে জানায় শুধুমাত্র জগদ্ধাত্রী নয় দুর্গাও সঞ্জিত ব্যানার্জির টার্গেট। এটারই ভয় পাচ্ছিল জগদ্ধাত্রী। সে আন্দাজ করে মিউজিক কলেজের অনুষ্ঠানের দিন দুর্গার উপর আক্রমণ হতে পারে। ভিড়ের আড়াল থেকে দুর্গাকে টার্গেট করা হতে পারে। তারপরই সঞ্জিত ব্যানার্জি ফোন করে জগদ্ধাত্রীকে জানায় দুর্গাকে টোপ করে সে জগদ্ধাত্রীকে খুন করবে।
আরও পড়ুনঃ দাদুকে বাঁচাতে আবারো বিয়ের আসরে পারুল-রায়ান! শিরিনের মুখে কালি, নতুন মোড় পরিণীতায়
মেয়েকে এত বছর পর পেয়ে আর হারাতে পারবে না জগদ্ধাত্রী। তাই জন্য দুর্গাকে জানিয়ে দেয় স্বাধীনতা দিবসের দিন দুর্গা কিছুতেই যেন মিউজিক অনুষ্ঠানে একা একা না যায়, সেখানে বিপদ ঘটতে পারে। বারবার জানতে চাই কেন তারা ভয় পাচ্ছে তখন স্বয়ম্ভু জানায় জগদ্ধাত্রীর পুরনো কিছু শত্রু ২০ ২১ বছর পর আবার ফিরে এসেছে তার পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। আর তারা দুর্গাকে তারা টার্গেট করবে। কিন্তু স্বাধীনতা দিবসে তাকে যেতেই হবে সে কথা দিয়ে ফেলেছে। পরের দিন সুন্দর করে স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। সবাই মিলে সুন্দর গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। কিন্তু ওই অনুষ্ঠানের মাঝে উপস্থিত ছিল সঞ্জিত ব্যানার্জি এবং তার গুন্ডারা। সুযোগ বুঝে জগদ্ধাত্রীর উপর টার্গেট করা হয়। কিন্তু গুলি চালানোর সাথে সাথেই দুর্গা তার মাকে রক্ষা করে, মৃ’ত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে মাকে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে
