Bangla Serial

পারমিতাকে উদ্ধার করেও ব্যার্থ ফুলকি! নিজের প্রাণের ব’লি দিয়ে বিয়ে আটকালো হৈমন্তী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। শুরু থেকেই নতুন নতুন চমকের কারণে ধারাবাহিকটি নজর কেড়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি। তবে বর্তমানে পারমিতা আর অংশুকে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) ও অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza)।

তবে বর্তমানে পারমিতা ও অংশুর বিয়ে নিয়ে জমে উঠেছে ফুলকির পর্ব। পরিমিতা ও অংশুর বিয়ে মানতে নারাজ হৈমন্তী। আর সেই কারণেই একের পর এক চাল চেলে যাচ্ছেন তিনি। প্রথমে বিয়ে ভাঙতে তিনি পৌঁছে যান অংশুর বাড়িতে। অংশুর বাবা মাকে পারমিতার সম্পর্কে যা নয় তাই বলে আসেন হৈমন্তী। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। রায় চৌধুরী বাড়িতে এসে পারমিতার সঙ্গে কথা বলে সবটা মিটমাট করে নেয় অংশু। অংশুকে বিয়ে করতে রাজি হয়ে যায় পারমিতা। তবে তথার বউ অন্য কাউকে বিয়ে করছে সেটা একেবারে মেনে নিতে পারেননি তিনি।

শুরু করেন নতুন পরিকল্পনা। বিয়ে মেনে নেওয়ার নাটক শুরু করেন হৈমন্তী। পারমিতাকে বরণও করেন তিনি। এরপরই পারমিতাকে নিয়ে চলে যায় মহাদেবের মন্দিরে। সেখানে গিয়ে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে দেন পারমিতাকে। পারমিতা জ্ঞান হারানোর পর নিজের পরিচিত রিক্সাওয়ালার সাহায্যে পারমিতাকে লুকিয়ে ফেলেন তিনি। তবে জেঠিমনির কারসাজি গোপন থাকেননি বেশিক্ষণ। পুলিশের ভয়ে পালাতে গিয়ে ধরা পড়ে জেঠিমনির পরিচিত রিক্সাওয়ালা।

পারমিতাকে খুঁজে পেল ফুলকি

অংশুর হাতে মার খেয়ে সবটা স্বীকার করে নেয় সেই রিক্সাওয়ালা। তারপরই বাধ্য হয়ে জেঠুমণিকে সবটা জানিয়ে দেয় রোহিত। হৈমন্তীর কান্ড দেখে অবাক হয়ে যান জেঠুমণি বারবার প্রশ্ন করতে থাকেন জেঠিমাকে। কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জেঠিমনি। রেগে গিয়ে লণ্ডভন্ড করে দেন বিয়ের মণ্ডপ। তার তথাকে সবাই ভুলে যাচ্ছে, তথার বউকে অন্য কারুর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে এসব একেবারেই মেনে নিতে পারেননি তিনি। এমনকি রুদ্রও হৈমন্তীকে বোঝানোর চেষ্টা করে সবটা। কিন্তু কারুর কোন কথাই শুনতে নারাজ তিনি। তবে তখনই ফুলকির মনে পড়ে যায় রথ আছে সেই ঘরটির কথা। পারমিতাকে ওই ঘরেই রাখা হয়েছে বুঝে যায় ফুলকি।

আরও পড়ুন: মালার খেল খ’তম ! কাঁকনের বুদ্ধিতে খুলে গেল মালা চ্যাটার্জীর মুখোশ!

ফুলকির আজকের পর্বে কী দেখা যাবে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অংশু, তমাল, রোহিতকে নিয়ে সেই ঘরের সামনে চলে যায় ফুলকি। তমাল নিয়ে আসে সেই গেটের চাবি। তারপর ভিতরে ঢুকে সকলে মিলে খুঁজতে থাকে পারমিতাকে। কিছুক্ষণের মধ্যেই পারমিতাকে দেখতে পায় অংশু। পারমিতা বেঁচে আছে দেখেই শান্তির নিশ্বাস ত্যাগ করে সে। এরপরই পারমিতাকে নিয়ে আসে রায় চৌধুরী বাড়িতে। পারমিতাকে দেখে চমকে যায় হৈমন্তী। ফুলকি জেঠিমনিকে প্রশ্ন করে কেন তিনি এমনটা করলেন? ফুলকির কথা শুনে উল্টে ফুলকির ওপরই চোটপাট করতে শুরু করেন হৈমন্তী। সমস্ত কিছুর জন্য দায়ী করেন ফুলকিকে। তবে জেঠিমনির কথায় কর্ণপাত না করে ফুলকি ভাবতে থাকে কিভাবে দিদির জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব। নাহলে যে বিয়েটাই হবে না। তবে কি ভেঙে যাবে পারমিতার বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন