জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় জগদ্ধাত্রীর ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick))। পাশাপাশি কৌশিকীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)।
তবে বর্তমানে মালা চ্যাটার্জীকে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প। উৎসবের প্রথম স্ত্রী মালা উৎসবের হাত ধরে পা রেখেছেন মুখার্জী বাড়িতে। আর তার পর থেকেই শুরু করেছে নিজের খেলা। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে নিজের বোনকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে জগদ্ধাত্রী। মালার একের পর এক কান্ড আর সহ্য করতে পারছে না সে। এমনকি মালার কান্ড দেখে এই প্রথমবার নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছে উৎসব।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৯ আগষ্ট (Jagaddhatri Today Episode 29 August)
জগদ্ধাত্রীর আজকের পর্বে দেখা যাবে বিয়ের পরের দিন সকালেই নিচে এসে সবাইকে হুকুম করতে শুরু করে দিয়েছে মালা। সকলের সামনেই উৎসবের সঙ্গে ফুলসজ্জার ব্যাপারে কথা বলতে থাকে মালা। মালার কীর্তিকলাপ দেখে ভীষণ বিরক্ত হয়ে যায় কৌশিকী। মালাকে তিনি বলেন মালার আসলে কোন ক্লাস নেই। এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয় মালা। সঙ্গে বড়দি উৎসবকে এও জিজ্ঞাসা করে কিভাবে এরকম একটা মেয়ের সঙ্গে মিশেছিল উৎসব।
কৌশিকী স্পষ্ট বুঝতে পারেন এই বাড়িতে মালা এসেছে শুধুমাত্র মুখার্জী বাড়ির সম্পত্তি হস্তান্তর করবে বলেই। যদিও কৌশিকীর এতগুলো কথা শুনেই তাতে কর্ণপাত করেনি মালা। সে উৎসবের কাকুমনিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ফুল কিনে আনতে। তাদের ফুলসজ্জার জন্য। সঙ্গে স্বয়ম্ভু ও কৌশিকীর বাবাকেও নিজে যেতে। মালার কথা শুনে তখন আর চুপ করতে থাকে পারেননি ভার্গভী। বৈদেহীর দিকে আঙুল তুলে তিনি বলেন বৈদেহী নিজের ছেলেকে কোন শিক্ষাই দিতে পারেননি।
আরও পড়ুন: ধরা পড়ে গেলেন ছোট কাকিমা! মধুবনীকে ফাঁ’সাতে গিয়ে লেজে গোবরে পচা ঠাম!
জগদ্ধাত্রীকে মালার ব্যাপারে জানিয়ে দিল কাঁকন
তবে ছেলে বাঁচাতে এগিয়ে আসেন বৈদেহী। তিনি বলেন মেহেন্দির যত টাকা লাগবে তিনি দেবেন কিন্তু মেহেন্দি যেন উৎসবকে ছেড়ে দেয়। বৈদেহীর কথা শুনেই চমকে উঠে জগদ্ধাত্রী। তবে তখনই জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলতে আসে মালা কিন্তু তার আগে মালাকে থামিয়ে দেয় জগদ্ধাত্রী। কৌশিকী জগদ্ধাত্রীকে অনুরোধ করে বলে মালাকে তাড়াতাড়ি মুখার্জী বাড়ি থেকে বের করে দিতে। এদিকে তখনই জগদ্ধাত্রীকে ফোন করে মেনন। মেনন বলে মালাকে কাঁকন দেখেছে সেই বৃক্ষ রোপন অনুষ্ঠানের দিন। এরপর মেননের সঙ্গে কথা বলে কাঁকনের থেকে সবটা শুনে নেয় জগদ্ধাত্রী। মেনন আর কাঁকনের সাহায্যে জগদ্ধাত্রী কি আটকাতে পারবে মালাকে? জানা যাবে আসন্ন পর্বে।
