Entertainment

বিরাট ঘোষণা! জি বাংলায় ফিরছে হারিয়ে যাওয়া জনপ্রিয় নায়িকা!আসছে নতুন মেগা!

খেলাধুলার পরিসর যত কমে আসছে তত মানুষ ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাচ্ছেন। বর্তমানে মানুষ তাই ভীষণভাবে মুঠোফোন (mobile) ও টেলিভিশন (Television) জগতের মুখাপেক্ষী। ‌ দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা অবধি বাঙালির ড্রইং রুমে চলতে থাকে বিভিন্ন ধরনের ধারাবাহিক(serial)। এই ধারাবাহিকগুলো আবার কতদিন চলবে বা কতদিন চলবে না সেটা নির্ভর করে টিআরপির (Trp) ওপর।

টিআরপি ভালো থাকলে ধারাবাহিক একাধিক সময় ধরে চলে। টিআরপি কম থাকলে কোন‌ও ধারাবাহিক অল্প সময়েই শেষ হয়ে যায়। টি আর পির জন্য ধারাবাহিক যেমন শেষ হয়ে যায় তেমনি ধারাবাহিকের সাথে সাথে অনেক সময় দেখা যায় অনেক জনপ্রিয় নায়িকাও ছিটকে চলে যায়। কোন‌ও একটি সফল প্রোজেক্টের পর সেই সকল জনপ্রিয় নায়িকাদের আর খুঁজে পাওয়া যায় না।

যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুম এরপর হারিয়ে যান রনিতা দাস। রাগে অনুরাগে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী টুম্পা ঘোষকে অনেকদিন কোন‌ও ধারাবাহিকে দেখা যায়নি। শেষবার তাকে সান বাংলার শ্যামা ধারাবাহিকে দেখা গিয়েছিলো। আবার কৃষ্ণকলি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে।

বর্তমানে টিভি চ্যানেলের মধ্যে জি বাংলা এবং স্টার জলসায় প্রথম সারির চ্যানেল। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে তারা নতুন নতুন ধারাবাহিক লঞ্চ করে চলেছেন। তবে বর্তমানে টিআরপিতে ভালো মতো ফল করছে স্টার জলসা, জি বাংলার সঙ্গে কড়া টক্কর দিচ্ছে এই চ্যানেল। জি বাংলাও এইবার প্রতিপক্ষ চ্যানেলকে গো হারান হারাতে নতুন ধারাবাহিকে এক জনপ্রিয় টলি অভিনেত্রীকে ফিরিয়ে আনতে চলেছেন।

আসছে টেন প্রোডাকশনের জনপ্রিয় মেগা

বাংলায় সম্প্রতি টেন্ট প্রোডাকশন হাউজের ডায়মন্ড দিদি জিন্দাবাদ রমরমিয়ে চলছে। সম্প্রতি শোনা যাচ্ছে সেপ্টেম্বর থেকে টেন্টের নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে। ধারাবাহিকের নাম এখন‌ও জানা যায় নি। তবে টলিপাড়ার হারিয়ে যাওয়া এক জনপ্রিয় নায়িকাই যদি জি বাংলার আপকামিং এই ধারাবাহিককে প্রবেশ করে তাহলে কেমন লাগবে দর্শকদের?

আরও পড়ুন: পারমিতাকে উদ্ধার করেও ব্যার্থ ফুলকি! নিজের প্রাণের ব’লি দিয়ে বিয়ে আটকালো হৈমন্তী!

রনিতা দাস , টুম্পা ঘোষ, তিয়াশা লেপচা ছাড়াও অনেকদিন ধরে ছোট পর্দায় দেখতে পাওয়া যায়নি দুর্গা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। জি বাংলার করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকে তাকে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল। টেন্ট প্রোডাকশন হাউজ তাদের ধারাবাহিকের নায়ক নায়িকার কাস্টিং এ কাদের চূড়ান্ত করবেন তা এখন‌ও জানা যায়নি,তবে টলিপাড়ার এইসব জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কাছে ফেরালে আপনি সবথেকে বেশি খুশি হবেন কমেন্ট করে আমাদের জানান।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন