বর্তমান স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের জমে উঠেছে গীতা LLB ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্র অভিনয় করছে অভিনেত্রী হিয়া মুখার্জি মুখোপাধ্যায়। তার অভিনয় নজর কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষদের। এই মুহূর্তে জীবনের প্রথম বড় একটি যুদ্ধে নেমেছে ধারাবাহিকের নায়িকা। যেখানে না জিততে পারলে একটা নিরাপরাধ অসহায় মেয়েকে সারা জীবন অসম্মানের সঙ্গে জীবন যাপন করতে হবে। টিআরপি তালিকাতেও প্রত্যেক সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে জায়গা দখল করছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন ধরে পদ্ম আর কৃপাণকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা। এই কেসটা লড়তে গিয়ে অনেকবার অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছে সে। কিন্তু তারপরেও কখনো হাল ছেড়ে দেয়নি গীতা। সে জানতো সততা এবং আত্মবিশেষের সাথে সবকিছু করা সম্ভব। দেখতে দেখতে চলে এলো সেই দিনটা যেদিন অবশেষে প্রকাশ পেতে চলেছে রায়। কি হতে চলেছে এইবার?
অবশেষে জিতে গেল গীতা (GeetaLLB)
ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে, অনিচ্ছা সত্বেও আদালতের ডাকে কাঠগড়ায় হাজির হতে হলো গিনিকে। তারপরেই জমে উঠলো আসল খেলা। গীতা বুদ্ধি করে গোটা বিষয়টাকে সামলায়। সে সব জানা সত্ত্বেও তার দিদিকে সবার প্রথমে জিজ্ঞাসা করে নাম, তারপর জিজ্ঞাসা করে তার স্বামীর নাম তারপর শশুর মশাই এর নাম। এরপর আর সময় নষ্ট না করে একেবারে আসল প্রশ্নটা করে ফেলে গীতা। আর এই প্রশ্নটা শোনার পর গিনি কোন কিছু জবাব দেওয়ার অবস্থায় থাকে না।
গীতা জানতে চায় সে কেনো পদ্মর বিয়ের বেনারসি কিনতে গিয়েছিল? এই প্রশ্নের কোন জবাব নেই গিনির কাছে। তারপর গীতা সোজা কাঠগড়ায় ডেকে নয় পদ্মকে। এরপর সে সমস্ত সত্যিটা পদ্মর থেকে জানতে চায়। পদ্ম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা বিচারকের সামনে খুলে বলে। যেটা শোনার পর আর কোন বাঁচার আশা থাকে না কৃপাণ এর। কারণ যার সাথে অপরাধ হয়েছে সে নিজে এই প্রথম নিজের সাথে হওয়া সমস্ত ঘটনা নির্দ্বিধায় প্রকাশ করে।
ছয় মাস ধরে এই পদ্ম কৃপাণ মামলার শুনানি চলার পর অবশেষে জয় লাভ করে গীতা। বিচারক কঠোর শাস্তি ঘোষণা করে। কৃপাণকে দীর্ঘ তিন বছরের জেল হেফাজতের সাজা শোনায় বিচারক। নিজের সাথে হওয়ার সমস্ত অন্যায়ের বিচার পায় পদ্ম। এরপর গীতাকে কি বাঁচতে দেবে অগ্নিজিৎ? জানতে হলে নজর রাখতে হবে স্টার জলসার (Star jalsha) গীতা LLB ধারাবাহিকের পর্দায়।
