বেশ কিছুদিন হলো জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু করেছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম অষ্টমী (Ashtami)। এই নবাগত ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার পর থেকেই দর্শকরা এক অদ্ভুত আধ্যাত্মিকতার ছোঁয়া পাচ্ছে। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিককে (Saptarshi Maulik)। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrata Dey)।
এই ধারাবাহিকের মধ্য দিয়ে বেশ অন্যরকম একটি অনুভূতির ছোঁয়া পাচ্ছেন ভক্তরা। এখানে আরও একটি বেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক চক্রবর্তী। এখানে তার চরিত্রটি একজন নারীর। সব সমস্যার মুসকিলাসান বউরানী হয়ে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। তাকে এমন চরিত্রে এই প্রথম দেখছেন দর্শক মহল।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঠাম্মি গাড়ি নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় তাঁর গাড়ির সামনে এসে পড়ে একটি মেয়ে। ঠাম্মির রীতিমতো ভয় পেয়ে যান। তাড়াতাড়ি নেমে এসে তারা দেখতে পায় এই মেয়েটি আর কেউ নয়, এ হল অষ্টমী। অনেকক্ষণ ধরেই তাকে সবাই বাড়িতে খোঁজাখুঁজি করছে। এই অবস্থায় অষ্টমীকে দেখে চমকে যায় ঠাম্মি।
অস্টমিকে বাঁচালো ঠাম্মি
এরপর তাকে বাড়িতে আনে ঠাম্মি। অষ্টমীকে দেখে দুর্জয় বলে, “তাহলে কি এবার সবকিছু ধরা পড়ে যাবে?” পুরুষোত্তম বলে, তাকে ধরে এই সাধ্য কারো নেই। কেউ তার কোন ক্ষতি করতে পারবে না। এরপর ইরাকে ডেকে ঠাম্মি জিজ্ঞাসা করে এর পেছনে কারা রয়েছে? ইরা বলে দেয়, তুই সবকিছুর পিছনে রয়েছে বাবা। মা হয়ে নিজের ছেলের এমন অধঃপতন দেখে আশ্চর্য হয়ে যায় ঠাম্মি। সে কিছুতেই এই অনাচার মেনে নিতে পারেনা।
আরো পড়ুন: অগ্নিজিতের দম্ভ ভেঙে জিতে গেল গীতা।! দৃষ্টান্তমূলক শাস্তি পেল কৃপাণ!
ধরা পড়ে গেলো পুরুষোত্তম
আমি সোজা চলে যায় তার ছেলে পুরুষোত্তমের কাছে। সেখানে গিয়ে সে তার ছেলেকে জিজ্ঞাসা করে, “তুই কেন এইভাবে মেয়েটার সর্বনাশ করতে চাইছিস?” পুরুষোত্তম বলে, “তুমি এই বিষয়টা বুঝবে না তাই তুমি আমাদের মাঝে এসো না। ওই মেয়ে কখনোই এই বাড়িতে থাকতে পারবে না।” অন্যদিকে জ্বরে গা পুড়ে যাচ্ছে অষ্টমীর। কিন্তু তাও সে মুখ ফুটে কাউকে কিছু বলে না। তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে এমন ভাবে কি করে ঘুমিয়ে পড়ল, অষ্টমী বলে এসে নিজেই বুঝতে পারছে না তার এমন অবস্থা কি করে হলো।
