ধারাবাহিকের নায়িকা বদল নতুন ঘটনা নয়। কয়েকদিন আগে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’-এর (Love Biye Aajkaal) নায়িকা শ্রাবণের মুখ বদল হয়। পরিবর্তে আসে তৃনা সাহা (Trina Saha)। তবে নায়িকা বদলের পরেও জমেনি ধারাবাহিক। নিম্নগামী টিআরপির (TRP) জেরে বন্ধের মুখে পড়েছিল যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থার আওতাধীন এই মেগা।
তবে এবার বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ইতিহাসে নজিরবিহীন ঘটনা। জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য ভূমিকা থেকে সরে যেতে চান মুখ্য নায়িকা। এই মর্মে চ্যানেল কর্তৃপক্ষ পেয়ে লিখিত ইস্তেহার। তবে কেন আচমকা ধারাবাহিক ছেড়ে দিতে চান নায়িকা? কোন নায়িকা বা কোন জনপ্রিয় ধারাবাহিকের অন্দরে ঘটছে এমন ঘটনা?
জি বাংলার জনপ্রিয় কোন ধারাবাহিক ছেড়ে দিতে চাইছেন মুখ্য অভিনেত্রী?
উল্লেখ্য, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’। ‘লাল কুঠি’র পর আরও একবার ভৌতিক ধারাবাহিকের দেখা মিলছে ছোটপর্দায়। শুরুর পর থেকে টিআরপি তালিকায় তেমন ফল করেনি এই ধারাবাহিক। কয়েক সপ্তাহ সগৌরব সম্প্রচারের টিআরপি নিম্নমুখী হয়েছে এই ধারাবাহিকের।
টিআরপি কম হলেও জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’ (Alor Kole) নিয়ে চর্চার অন্ত নেই। ধারাবাহিকের মূল আকর্ষণ কৌশিক রায় ও স্বীকৃতি মজুমদার। দুজনের ফ্যান ফলোইং যথেষ্ট বেশি। কিন্তু স্বীকৃতির চরিত্রটি মৃত হওয়ায় ধারাবাহিকে আলোর চেয়ে রাধার (সমু সরকার) গুরুত্ব বেশি। আর তাই স্বীকৃতির অনেক ভক্তই তা মেনে নিতে পারেন না।
আরও পড়ুনঃ “নিজেদের স্মার্ট প্রমাণ করতে গিয়ে বিষয়টা আনস্মার্ট হয়ে যাচ্ছে”- চলচ্চিত্র থেকে ব্যক্তিগত জীবন সব নিয়ে অকপটে আবির
মেনে নিতে পারেন না স্বীকৃতিও। তাঁর চরিত্রটি ভূতের হওয়ায় চরিত্রকে ফুটিয়ে তুলতে বিশেষ কিছুই করার থাকে না তাঁর। অধিকাংশ সময় স্বীকৃতিকে দেখা গেছে এক জায়গায় দাঁড়িয়ে একটা-দুটো ডায়ালগ বলতে। বা এমনকিছু দৃশ্য রয়েছে যেখানে সে শুধু উপস্থিত রয়েছে। গোটা দৃশ্য জুড়ে কিছুই বলেনি সে ফলে কমে যাচ্ছে চরিত্রের গুরুত্ব। তাই এই চরিত্র থেকে সরে আসতে চাইছেন স্বীকৃতি। অভিনেত্রীর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জানানো হয়েছে চ্যানেল কর্তৃপক্ষকে।
