Bangla Serial

মৃ’ত্যুর আগে দীপাকে অর্জুনের হাতে তুলে দিয়ে গেল রুপা! মরণাপন্ন মেয়ের শেষ ইচ্ছে রাখল দীপা!

বর্তমানে চোখে জল এনে দিচ্ছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার মেয়ে রুপার অভিনয়। অনেক অল্প বয়সেই পরিস্থিতি তাকে অনেকটা বড় করে দিয়েছে। তাই বেশি দিন বাঁচবে না জেনেও নিজের মা বোনের কথাই ভেবে চলেছে রূপা। আর মৃত্যুর আগে নিজের মায়ের একটা ভালো ব্যবস্থা করে দিতে চায় সে।

বর্তমান গল্প অনুযায়ী, রুপা বেশ কিছুদিন ধরেই বুঝতে পেরেছিল যে তার মধ্যে এমন কিছু একটা হয়েছে যেটা এত সহজে সাড়ার নয়। সে বুদ্ধি করে অর্জুনের ফোনে দেখে নেয় যে সে আর খুব বেশিদিন বাঁচবে না। দীপা কষ্ট পাবে বলে এই কথাটা তাকে জানাতে অবধি বারণ করে সে। কিছুদিন বেশ ঠিকঠাকই চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই ফের অসুস্থ হয়ে পরের রুপা। আর এইবার তার বেঁচে ওঠাটা আরও বেশি কষ্টকর হয়ে যায়।

রুপার অপারেশন এর জন্য ২২ লক্ষ টাকা লাগবে। সেটা জোগাড় করতেই মরিয়া হয়ে উঠেছে দীপা। কিন্তু রুপা মনে মনে বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই। তাই এবার সময় এসে গেছে দিপাকে একটা ভালো জীবন দেওয়ার এবং তার হিংসে কুটিকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার। তাই সে দিপাকে আর অর্জুনকে একসাথে ডেকে কিছু কথা বলতে চায়। দীপা নিজের মেয়ের এমন অবস্থা আর দেখতে পারছে না। রুপার শেষ ইচ্ছে তাকে রাখতেই হবে।

রুপা তার মাকে বলে, সে অনেকদিন আগেই জানতে পেরেছিল আর খুব বেশি দিন সময় নেই তার হাতে। তার খুব বাজে একটা রোগ হয়েছে যার ফলে খুব তাড়াতাড়ি মরে যাবে সে। আর রুপা যদি মরে যায় তাহলে তার মাকে কে দেখবে? কিন্তু সে তো আর দেখতে পারবে না তাই তাকেই একটা ব্যবস্থা করে যেতে হবে যাতে সে না থাকলেও তার মা আর বোন ভালো থাকে। এই বলে রুপা তার মাকে অর্জুনকে বিয়ে করার কথা বলে।

রুপা বারবার তার মাকে জোর করতে থাকে। তখন দীপা আর না করতে পারে না। সে রুপার সামনেই অর্জুনকে গ্রহণ করে। আর অর্জুনও দীপা আর সোনার সমস্ত দায়িত্ব নেয়। রুপা জানে যে তার বাবা আর ফিরবে না তাই তার মা বোনের ভালো থাকার জন্য এটাই একমাত্র উপায়। যদি সত্যিই এমনটা ঘটে, যদি সত্যি রুপার কথায় ওজনের সাথে আবার সংসার শুরু করে দীপা তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন