Bangla Serial

ঢুকতে বাধা দেওয়ায় সৃজনকে গুলি করলো হোমস্টের দ্বিতীয় অতিথি! দত্ত বাড়িতে হেঁটে এলো নতুন বিপদ

এখন উত্তেজনায় ভরপুর জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের প্রতিটি পর্ব। ধারাবাহিকের টিআরপিও বেশ নজরকাড়া। ধারাবাহিকের নায়িকার কেরামতি দেখে মুগ্ধ দর্শক মহল। এই ধারাবাহিকটি মূলত একটি ঘরোয়া পারিবারিক কাহিনী নিয়ে তৈরি হলেও কোন কিছুর অভাব নেই এই মেগায়। রহস্য থেকে শুরু করে প্রেম, নয় অন্যায় হাস্যকৌতুক সবকিছুই রয়েছে এই ধারাবাহিকে।

বর্তমান গল্প অনুযায়ী, সম্প্রতি পর্ণার বুদ্ধিতে দত্ত বাড়িতে শুরু হয়েছে একটি নতুন বিজনেস। দত্তবাড়িকে বাঁচাতে ওই বাড়িটাকে কাজে লাগিয়েই শুরু করা হয়েছে হোমস্টে। যেমনি ভাবা তেমনি কাজ। দেখতে দেখতে প্রথম কাস্টমার চলেও এসেছে তাদের দুয়ারে। গোটা দত্ত বাড়ির আতিথিয়তায় ভীষণ আনন্দ পেয়েছে তারা। আর শাস্তি পেয়েছে ঘর শত্রু বিভীষণ মৌমিতা অয়ন।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণার বুদ্ধিতে বাইরে রং ফেলে রেখেছিল চয়ন কাকাই আর সৃজন। সেখানে পা দিতেই পায়ের ছাপ বসে যায় অয়নের। সেটার সাথে ফোনে তুলে রাখার ছবি মিলিয়ে তারা দেখে ওই কাদা মাখা চটিটা অয়নের ছিল। এটা দেখে ভীষণ রেগে যায় প্রত্যেকে, তখন অয়ন বলে ওই জুতোটা তার নয়। বাইরে পড়েছিল ও পড়ে নিয়েছে। আর মনে মনে ভাবতে থাকে মৌমিতা স্বীকার করলেও সে কিছুতেই স্বীকার করবে না যে এইসবের পিছনে তার হাত রয়েছে। সে ব্যস্ততা দেখাতে থাকে এবং বলে তার বউয়ের জন্য ওষুধ আনতে যেতে হবে তাকে। কিন্তু এত সহজে অয়নকে ছাড়েনি কাকাই সৃজন প্রত্যেকে। তারা অয়নকে অপমান করে এবং তার পাশাপাশি জুতো দিয়ে পেটায়। তারপর অয়নের হাতে পর্ণার আনা ওষুধটা দিয়ে বলে মৌমিতাকে খাইয়ে দিতে।

এদিকে মৌমিতা পেট ব্যথায় লাফালাফি করতে থাকে। আসা মাত্রই তার থেকে ওষুধটা নিয়ে খেয়ে নেয়। সে রেগে যায় এত দেরি করার জন্য। অয়ন তখন নিজে যা যা ঘটেছে সবটাই মৌমিতাকে খুলে বলে। আজ এই সবকিছুর জন্য তাকে জুতোপেটা খেতে হয়েছে, একেই তাদের অবস্থা ভালো না তার মধ্যে এসব জানাজানি হলে তাদের বাড়ি থেকেও বের করে দেওয়া হবে। এসব ভেবেই ভয় পেয়ে যায় দুজনে এরপর আয়ন বলে সে এরপর থেকে আর এরকম কোন কাজে নিজেকে জড়াবে না। ঠিক তখনই ফোন আসে ইশার। তাদের ধরার আগেই ফোনটা ধরে পর্ণা আর স্পিকারে দেয়। ইশা বলে, জোলাপে কাজ হয়েছে? এরপর ফোনটা রেখে মৌমিতা আর অয়নকে পর্ণা বলে, “আমরা যেখানে এত কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি। সেখানে তোমরা ইশার সাথে হাত মিলিয়ে এই সমস্ত করছ? তোমাদের লজ্জা করে না? তোমরা দেখতে পাচ্ছিলো দত্ত বাড়ির অবস্থা কতটা খারাপ?”

এরপর পর্ণা রুচিরা কাকাই সৃজন প্রত্যেকে মিলে ঠিক করে এরপর থেকে আর কোনো রকম ব্যবসা সম্পর্কিত বিষয় তারা মৌমিতা আর অয়নের সামনে আলোচনা করবে না। এরপরই বুকিং করে তাদের দ্বিতীয় কাস্টমার। কিন্তু সেখানে তিনি কোন ডিটেলস দেননি শুধু তার নামটাই দেওয়া রয়েছে। তার নাম তরঙ্গ। কোন ডিটেলস না থাকায় বেশ চিন্তায় পড়ে যায় পর্ণা। এরপর সৃজনের কথায় আর না ভেবে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ করেই দেখা যায়, সেই লোকটি দত্ত বাড়িতে ঢুকেই তার বন্দুক বার করে আর বলে “যতদিন না পুলিশ আমাদের দাবি মানছে ততদিন এখান থেকেই আমরা কাজ করবো।” এসবের বাধা দিতে গেলে সৃজনকে গুলি করে মেরে ফেলা তারা। এটা দেখেই ধড়পরিয়ে ঘুম থেকে উঠে পড়ে পর্ণা। বুঝতে পারে সে স্বপ্ন দেখছে। কিন্তু তার মন ভীষণ কু ডাকছে তাই তাদের দ্বিতীয় গেস্টের বুকিংটা ক্যানসেল করে দিতে বলে সে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন