কেউ নিজের রক্তের সম্পর্কের বোনের সাথে এমন নোংরামি করতে পারে বলে কখনো ধারণাও করতে পারেনি দর্শক মহল। দর্শকদের মধ্যে এই ধারণা সৃষ্টি করেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। শুরু থেকেই নিজের বোনের ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে গিয়েছে ময়ূরী। শেষ পর্যন্ত শুধুমাত্র একটু জন্য সফলতার হাত ছুঁতে পারেনি সে।
বর্তমান গল্প অনুযায়ী, মেঘ নিজের গানের জগত নিয়ে ব্যস্ত। অন্যদিকে নীল ব্যস্ত তার অফিস নিয়ে। আর ময়ূরী আবারো গা ভাসিয়েছে তার বন্ধু-বান্ধবৃদের নিয়ে। এর মাঝেই নীলের ঠাম্মি মেঘ আর নীলের বিয়ের ব্যবস্থা করে ফেলে। আর এতে ভীষণ খুশি হয় নীলের গোটা পরিবার।
কিন্তু মেঘ এবং নীল কেউই জানেনা যে তাদের একে অপরের সাথে বিয়ে হতে চলেছে। তারা শুধু জানে কোন একজনের সাথে তাদের বিয়ে হচ্ছে এবং কার সাথে হচ্ছে সেটা জানতে তারা একটুখানিও আগ্রহী নয়। কারণ তাদের মনে সর্বদাই বিরাজ করছে একে অপরের অনেক স্মৃতি।
এত সহজে তাদেরকে মিলতে দেবে না তাদের চরম শত্রু ময়ূরী আর রূপ। এতদিন জেলে ছিল রূপ আর নিজের জগতে ব্যস্ত ছিল ময়ূরী। এবার ফের মেঘ আর নীলের অনিষ্ট করতে তারা ফিরতে চলেছে ধারাবাহিকের পর্দায়। আবারো তারা ব্যাঘাত দিতে চলেছে এই বিয়েতে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শপিং মলের বাইরে যখন গিনি আর মিনি দাঁড়িয়ে রয়েছে যখনই গিনির কাছে উকিলের ফোন ঢোকে। তখন মিনি ভয় পেয়ে বলে ওঠে, “ও কি আবার ছাড়া পেয়ে গেল?” অন্যদিকে ময়ূরীর সাথে কথা বলতে থাকে রূপ। ময়ূরী বলে, “ওদের দুজনের মধ্যে একজনকে আমি শেষ করে দেবো। আমার কিচ্ছু যায় আসেনা।” কথাটা শুনে একটু হাসে রূপ। এরপর মুখে মাস্ক, মাথায় টুপি, চোখে সানগ্লাস পরে নিজেকে সম্পূর্ণভাবে লুকিয়ে মেঘকে ফলো করতে থাকে সে।
