Bangla Serial

ডিএনএ টেস্ট করাতে গিয়ে শয়তান রুদ্রর মুখোশ খুলে দিল ফুলকি! বুদ্ধিতে মাত দিল ছোট রানীকে, সামনে এল গোপন ষড়যন্ত্র!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি দিনের পর দিন দর্শকদের মন জয় করে চলেছে। রোহিত-ফুলকির কেমিস্ট্রি, রাজমহলের চক্রান্ত আর টানটান কাহিনির মোড়ে জমে উঠেছে সিরিয়াল। সাম্প্রতিক পর্বগুলিতে চরম উত্তেজনার সাক্ষী থাকছেন দর্শকরা, যেখানে ধীরে ধীরে ফাঁস হচ্ছে রাজমহলের গোপন ষড়যন্ত্র।

ছোট রাজাকে সুস্থ করে তুলেই ফুলকি আর রোহিত তাঁকে নিয়ে ফেরত আসে রাজমহলে, সোজা সাংবাদিকদের সামনে। ছোট রানী তখন নিজেকে ‘উদার’ প্রমাণ করতে সাংবাদিক ডেকে বসেছেন। কিন্তু হঠাৎ ছোট রাজাকে সামনে দেখে সাংবাদিকরা হতবাক! ফুলকি যেভাবে সবাইকে চমকে দিয়ে সত্যিটা সামনে এনে ফেলে, তাতে ছোট রানী ও ইন্দ্র বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

ফুলকি, phulki, phulki today episode 6 july, zee Bangla, জি বাংলা, জি বাংলা, zee Bangla

ফুলকি জানায়, ছোট রাজা সম্পূর্ণ সুস্থ, তাকে জোর করে রাখা হচ্ছিল হাসপাতালে। এমনকি আদিত্য যাকে হৃদরোগী বলে জানতো, তার বাবার হার্ট অ্যাটাকও ছিল সাজানো! কিন্তু মায়ের অন্ধভক্ত আদিত্য কিছুতেই মানতে চায় না যে তার মা এমন কিছু করতে পারেন।

এদিকে ফুলকি-রোহিত ছোট রাজাকে সত্যি কথা বলার জন্য রাজমহলের ঘরে নিয়ে যেতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় ইন্দ্র। বাধ্য হয়ে রোহিত ইন্দ্রকে সরিয়ে জোর করে ঢুকে পড়ে ঘরে। আর তখনই আসে আসল চমক! ফুলকি সামনে নিয়ে আসে সেই রাঁধুনিকে, যাকে ছোট রাজা নাকি মেরে ফেলেছিল! সে জীবিত, এবং জানায় কিভাবে ছোট রানী তাকে ভাড়া করেছিল ছোট রাজাকে মানসিকভাবে কাবু করতে। সে শুধু রাঁধুনি নয়, ভেলকি দেখাতেও পারত, আর সেই দক্ষতাই কাজে লাগিয়েছিল ছোট রানী।

এক এক করে বেরিয়ে আসে সব গোপন সত্য! ছোট রাজাকে দোষী সাজিয়ে রাখা হয়েছিল শুধুই তাকে নিয়ন্ত্রণে রাখতে। এবার ফুলকি সিদ্ধান্ত নেয়, ডিএনএ টেস্ট করানো হবে, যাতে শেষমেশ সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। ছোট রানী অনেক চেষ্টা করেও তা আটকাতে পারে না।

আরও পড়ুনঃ রাজপ্রাসাদে নাটকীয় মোড়! ছোট রাজাকে ফিরিয়ে আনল ফুলকি, ফাঁস হল ছোট রানীর চক্রান্ত

কিন্তু নতুন চমক তখনও বাকি! ডিএনএ টেস্টের সময় দেখা যায়, ছোট রাজার জায়গায় মুখোশ পরে বসেছে রুদ্র! আবারও এক নতুন ফাঁদ! তবে এবার ফুলকি এই ষড়যন্ত্র থেকে কিভাবে বেরিয়ে আসবে, তা দেখার জন্য দর্শকদের চোখ এখন পরবর্তী পর্বের দিকেই। এই উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছে ফুলকি আবারও প্রমাণ করে দিল, কেন এটি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন