টেলিভিশন (Bengali television) দর্শকদের সপ্তাহের অন্যতম অপেক্ষার মুহূর্ত হল টিআরপি (Trp) তালিকা প্রকাশ। কোন ধারাবাহিক মানুষের মন জয় করতে পারল, আর কোনটি হারালো জনপ্রিয়তার মঞ্চ—এই তালিকাই দেয় তার স্পষ্ট ইঙ্গিত। টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) দেখে বোঝা যায়, কোন কোন শো দর্শকদের মনোরঞ্জনে এগিয়ে, আর কারা পিছিয়ে পড়ছে রেটিংয়ের দৌড়ে।
এই সপ্তাহের টিআরপি তালিকায় চমক বেশ কয়েকটি। পুরনোদের মধ্যে কারা টিকল, নতুনদের পারফরম্যান্স কেমন, আর কারা তালিকা থেকেই উধাও—সব মিলিয়ে টিভি প্রেমীদের জন্য এই সপ্তাহ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। এবার দেখে নেওয়া যাক, কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে টপ ফাইভে জায়গা করে নিল।
১ম স্থান:
এই সপ্তাহেও টিআরপি দুনিয়ায় রাজত্ব করল পরশুরাম। ৭.৫ রেটিং নিয়ে একচেটিয়া ভাবে শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। দর্শকদের মধ্যে এই ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। চিত্রনাট্য, অভিনয় ও আবেগের সুনিপুণ মিশেলেই হয়তো তার এই সাফল্য।
২য় স্থান:
অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। ৭.৪ রেটিং পেয়ে সে তার পুরনো জায়গা ধরে রাখতে পেরেছে ঠিকই, কিন্তু প্রথম স্থানে উঠতে পারেনি। তবুও ধারাবাহিকটির ফ্যানবেস যথেষ্ট মজবুত।
৩য় স্থান:
তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, যার টিআরপি ৭.২। ধারাবাহিকটি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছে এবং এখন প্রায় নিয়মিত টপ থ্রিতে জায়গা করে নিচ্ছে।
৪র্থ স্থান:
গৃহপ্রবেশ এই সপ্তাহে ৬.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে লেখা এই ধারাবাহিকটি মাঝেমাঝেই টপ ফাইভে উঠে আসে।
৫ম স্থান:
টপ ফাইভের তালিকা শেষ করছে চিরসখা। ৬.৬ রেটিং পাওয়া এই ধারাবাহিকটি তার স্থির দর্শকগোষ্ঠীর জন্যই টিকে রয়েছে। স্লো বাট স্টেডি গ্রোথ রয়েছে এই সিরিয়ালের।
আরও পড়ুনঃ ফুলকির গুলিতেই রুদ্রর মৃত্যু! বাবার সিংহাসন পুনরুদ্ধারের লড়াইয়ে খুনের অভিযোগে জেলে ফুলকি!
এই সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচ:
1st •• পরশুরাম ৭.৫
2nd •• জগদ্ধাত্রী ৭.৪
3rd •• ফুলকি ৭.২
4th •• গৃহপ্রবেশ ৬.৮
5th •• চিরসখা ৬.৬
