জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শুরু থেকেই টিআরপি (TRP) তালিকায় ছক্কা হাঁকিয়ে আসছে। জি বাংলার সেরা ধারাবাহিকগুলির মধ্যে প্রথম সারিতে এই ধারাবাহিক। মেঘ, ময়ূরী ও নীলের ত্রিকোণ প্রেমের কাহিনী অবলম্বনে শুরু হয়েছিল এই ধারাবাহিক।
মেঘ ও নীল স্বামী-স্ত্রী। একে অপরকে ভালোবাসে। তাদের বিবাহিত জীবন সুখের হতে পারত, যদি মা তাদের মাঝে আসত ময়ূরী। ময়ূরী আসলে মেঘে নিজের মায়ের পেটের বোন। কিন্তু বোনের বরের দিকে কুনজর দিতে মোটেই পিছু হটেনি সে। বোনের সংসার ভাঙতে যারপরনাই চেষ্টা করে গিয়েছে।
এই মুহূর্তে, নীল আর মেঘের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ময়ূরীর কথা শুনে মেঘকে অপমান করেছে নীল। তাকে সন্দেহ করেছে। তাই মেঘের বাবা-মা অনিন্দ্য আর মধুমিতা চায় না তাদের মেয়ে ফের কোনো সন্দেহবাতিকের পাল্লায় পড়ুক। তাই এবার মেঘের সঙ্গে সুপাত্রের চার হাত এক করার সিদ্ধান্ত নিয়েছে দুজন।
অন্যদিকে, নীলের ঠাম্মি প্ল্যান করছে ফের কি মেঘ আর নীলকে এক করা যায়? তারা একে অপরকে ভালোবাসে। পরিবারের চাপে ডিভোর্স হয়ে গেলেও, একে অপরকে ছেড়ে ভাল থাকবে না দুজনের কেউই।সেই কারণে গোপনে প্ল্যান করছে ফের কি করে মেঘ ও নীলকে এক করা যায়।
মেঘের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কাছাকাছি এসেছে গিনি ও জিষ্ণু। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে তাদের প্রেম জমে ক্ষীর।দু’জনের মিল দেখে বেশ পছন্দ করছে দর্শকরা। মেঘ নীলের একঘেয়ে প্রেম দেখে তিতি বিরক্ত হয়ে গিনি জিষ্ণুর জুটিকে বেশি ভালো বলছে দর্শকমহল।
ধারাবাহিক প্রেমী এক নেটিজেন লিখেছেন, “গিনি ও জিষ্ণুর প্রেম জমে ক্ষীর। দু’জনের মিল দেখে অনেক ভালো লাগছে,,,আমার কাছে মেঘ নীলের থেকে গিনি জিষ্ণুকেই বেশি ভালো লাগছে….।”
