বর্তমানের টেলি জগতের অন্যতম চর্চিত অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। ছোটপর্দার অভিনেত্রী থেকে সদ্য বড়পর্দায় পা রেখেছেন তিনি। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের মাধ্যমে তাঁর পথ চলা শুরু। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি ‘প্রধান’। অভিনেতা দেবের বিপরীতে কাজ করেছেন সৌমীতৃষা। সমাজমাধ্যমে সৌমীতৃষা কুন্ডুর অনুরাগী সংখ্যা লক্ষ লক্ষ। এখনও ‘মিঠাই’ বলতে অজ্ঞান টেলি প্রেমীরা।
প্রচুর ভালোবাসা পেলেও বিতর্ক পিছু ছাড়েনা তাঁর। অনেকের কথায় ছবিতে অভিনয়ের পরই অহংকার বেড়েছে সৌমিতৃষার। যদিও সমস্ত কটাক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে দেন অভিনেত্রী। তাঁর মতে, তিনি নিজের মতো করে থাকতে ভালোবাসেন। পার্টি, ভিড় এসব এড়িয়ে নিজের জগত তাঁর প্রিয়। বই পড়তে ভালোবাসেন অভিনেত্রী। মা-বাবা পরিবার তাঁর অত্যন্ত কাছের। তবে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় অভিনেত্রী সৌমীতৃষা।
‘প্রধান’ ছবির কাজের পর বর্তমানে তেমন ব্যস্ততায় নেই অভিনেত্রী। আপাতত নিজেকে সময় দিচ্ছেন তিনি। তবে সৌমীতৃষা জানিয়েছেন, হয়তো শীঘ্রই সুখবর দেবেন। নতুন কাজ আসবে তাঁর। আবার কানাঘুষো খবর, নতুন ধারাবাহিকেও ফিরতে পারেন তিনি। কিন্তু বড়পর্দার অভিনেত্রী সৌমীতৃষা কি আদৌ টেলিভিশনে ফিরবেন? এ বিষয়ে যথেষ্ট সন্দিহান দর্শক। যদিও সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করেননি সৌমীতৃষা কুন্ডু।
এদিকে জানুয়ারি মাস পড়তেই পুরনো স্মৃতিমন্থন করছিলেন অভিনেত্রী। উত্তরবঙ্গে কাটানো ‘প্রধান’ শ্যুটিংয়ের দিনগুলিতে ফিরে গিয়েছিলেন মিঠাই। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন পুরনো ছবি। এসবের মধ্যেই এল দুঃসংবাদ! অভিনেত্রী জানান আহত হয়েছেন তিনি। আঙুলে চোট লেগেছে তাঁর। সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করে ‘ব্যথা’ ভাগ করলেন সৌমীতৃষা। কিভাবে চোট লাগলো তাঁর? চিন্তিত মিঠাই অনুরাগীরা। তবে সৌমীতৃষা কার্যত ইমোজি দিয়েই প্রসঙ্গ সারলেন। তবে দর্শকদের মধ্যে প্রশ্ন রয়েই গেল।
সম্প্রতি নতুন একটি জল্পনায় জড়িয়েছেন মিঠাই। অভিনেতা, প্রযোজক সোহেল দত্তর সঙ্গে সৌমীতৃষার ঘনিষ্ঠতা সন্দেহের চোখে দেখছেন নেটিজেনরা। সোহেল দত্ত আবার ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াসা লেপচার প্রাক্তন! সোহেলের জন্মদিনে সৌমীতৃষার উপস্থিতি আরও বাড়িয়েছে রহস্য। দেখা যাচ্ছে, কেক কাটার সময়ও সোহেলের পাশেই রয়েছেন সৌমীতৃষা। সবটাই কি নিছক কাকতালীয়? নাকি এর পিছনেও রয়েছে কোনো রহস্য? যদিও দুই পক্ষ আপাতত মুখে কুলুপ এঁটেছে। নতুন সম্পর্ক হলেও সেকথা পাঁচকান করতে রাজি নন কেউই।
