এই মুহূর্তে জমজমাট জি বাংলার পর্দায় চলা অর্গানিক স্টুডিও প্রডাকশনের ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul )। এই ধারাবাহিকটি এই মুহূর্তে মন মাতাচ্ছে বাঙালি দর্শকদের। দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো এই ধারাবাহিকটি দেখছেন। এই বাংলা ধারাবাহিকের গল্পের প্রতিটা পর্বে এখন রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনা।

ধারাবাহিকভাবে এই ধারাবাহিকে থাকা তীব্র উত্তেজনার কারণেই এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই ধারাবাহিকটি এতটা মনোযোগ দিয়ে দেখছেন। একটা সময় কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এই ধারাবাহিকটির। বারংবার এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এইরকম খবর পাওয়া গেছে।

এই ধারাবাহিকের গল্প ভালো কিন্তু তা সত্ত্বেও অন্য ধারাবাহিকগুলির কাছে বারবার হেরেছে ইচ্ছে পুতুল। কখনও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়ার কাছে এই ধারাবাহিক পিছিয়ে পড়েছে লড়াইয়ে। আবার কখনও নতুন শুরু হওয়া ধারাবাহিক তোমাদের রানীর কাছে হেরে গেছে মেঘে ময়ূরী নীলের গল্প। যদিও একশ্রেণীর দর্শকের মন জয় করে এখনও টেলিভিশনের পর্দায় টিকে রয়েছে এই ধারাবাহিকটি।

তবে এবার জানা যাচ্ছে, বন্ধ হতে চলেছে ইচ্ছে পুতুল। প্রাপ্ত খবর অনুযায়ী জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য জানুয়ারি মাসের শেষে বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল। অর্থাৎ এক বছর অতিক্রম করে শেষের মুখ দেখতে চলেছে এই ধারাবাহিকটি। শোনা যাচ্ছে অন্তিম পর্বে মেঘ এবং নীলের মিলন দেখিয়েই বন্ধ করে দেওয়া হবে ইচ্ছে পুতুল।
