Bangla Serial

মেঘ আর জিষ্ণু মদের বোতল অর্ডার করেছিল! ম্যানেজারের বলা মিথ্যেকেই সত্যি বলে মেনে নিল নোংরা কলুষিত মনের নীল

একটা সময় যে ধারাবাহিকটি অন্য ধারাবাহিকগুলির তুলনায় অনেক পিছিয়ে পড়েছিল। যে ধারাবাহিকটিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ছিলেন নেটিজেনরা আজ সেই ধারাবাহিকটিই দর্শকদের মন জিতে নিয়েছে। আর আজ সন্ধ্যা হলেই এই ধারাবাহিকটি চালিয়ে বসে পড়েন দর্শকরা।

তীব্র উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর এই ধারাবাহিকটি অন্য সমস্ত ধারাবাহিককে ছাপিয়ে গেছে গল্পের বুননে।‌ বাঙালি দর্শকরা এখন মুগ্ধ এই ধারাবাহিকটি দেখছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধারাবাহিকটির আকাশছোঁয়া জনপ্রিয়তা। নতুন করে মেঘ-সৌরনীলকে বিপদে ফেলার জন্য রূপের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে ময়ূরী।‌ মেঘের সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে মেঘের গায়ে কালি ছেটানোর পরিকল্পনা করেছে কুটনি ময়ূরী।

নীল ও মেঘের বাবার চোখে মেঘকে ছোট করার জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে সে। মেঘের নাম করে সে ভুয়ো প্রেমপত্র পাঠিয়ে সৌরনীলকে রায়চকে নিয়ে গেছে। অন্যদিকে আবার নীল ও অনিন্দ্য বাবুকেও মেঘের অনুষ্ঠানের নাম করে সেখানে পাঠিয়েছে। অন্যদিকে গানের অনুষ্ঠান করতে রায়চকে মেঘ আর জিষ্ণু পৌঁছেছে। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে ওয়েটারের মাধ্যমে নেশার দ্রব্য মিশিয়ে দেয় রূপ। যাতে নেশাগ্রস্থ হয়ে পড়ে মেঘ।

এরপর জিষ্ণু মেঘকে সুস্থ করতে এলে তার সঙ্গে মেঘের নাম জড়িয়ে তাকে অপদস্থ করার চেষ্টা করে ময়ূরী। জিষ্ণু নেশাগ্রস্ত মেঘকে ভালো করে তোলার জন্য প্রাণপাত করে তাকেই ভুল বোঝে নীল। আসলে সন্দেহ করা, ভুল বোঝাটাই একমাত্র কাজ নীলের। আর সেই কাজটাই সে করেছে। এর আগেও প্রত্যেকটা মুহূর্তে সে মেঘকে সন্দেহ করেছে। অপমান করেছে, সবার সামনে অপদস্থ করেছে।‌ এরপর ক্ষমাও চেয়েছে। মন পরিষ্কার করে ফেলব, সন্দেহ করব না বারবার এমন কথা মুখে বললেও সন্দেহে উর্দ্ধে সে যেতে পারে না। যাকে বলে স্বভাব যায়না মলে। অর্থাৎ মরলেও স্বভাব যায়না।

আর সেটাই হয়েছে নীলের ক্ষেত্রে। মুখে নিজেকে সংশোধন করব বললেও সে করতে পারেনি।‌ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হোটেলের ম্যানেজার এসে মেঘের বাবা অনিন্দ্য বাবুকে বলেন মেঘ এবং জিষ্ণু নাকি অনেকগুলো মদের বোতল অর্ডার দিয়েছিল। নীল সেটাকেই সত্যি বলে বিশ্বাস করে।‌ তখন তাকে গিনি বলে মেঘের ক্ষতি করার লোকের অভাব নেই। এবার কী বুঝবে মাথামোটা নীল?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন