Bangla Serial

এত খারাপ মা হয়? এত নীচে নামতে পারে? ছেলের চরিত্রে কালি ছেটাতে বাঁধছে না? বাবুউউর মাকে তুলোধনা নেটিজেনদের

জি বাংলার পর্দায় এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিকের নাম নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বাংলার অন্যতম সফল এবং জনপ্রিয় ধারাবাহিক এটি। এই মুহূর্তে টিআরপি তালিকায় রাজত্ব করছে নিম ফুলের মধু। দর্শকরা মুগ্ধ হয়ে রয়েছেন এই ধারাবাহিকে। প্রথম পাঁচে তো অনেকদিন আগেই জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহেও তৃতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিকটি।

এই ধারাবাহিকের উত্তেজনা পূর্ণ গল্প, চমকপ্রদ সব গল্পের প্লট এই ধারাবাহিককে মুগ্ধ করেছে। এই ধারাবাহিকে মূল নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা ও নায়ক চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। পর্দার পর্ণা ও সৃজনের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। বিশেষ করে অনেকদিন পর পল্লবী শর্মা ধারাবাহিকে ফিরে আসায় আবার খুশি হয়েছিলেন দর্শকরা।‌ তিনি দর্শকদের কাছে অত্যন্ত ভালোবাসার।

Neem Phuler Madhu: কৃষ্ণার চোখ রাঙানিকে আর ভয় পায় না বাবুউউ! শাশুড়িকে  ক্লিন বোল্ড করে এবার তারই বাবুউউর সঙ্গে চরম রোম্যান্স পর্ণার! এমন সাহসী ...

দর্শককুলের একইসঙ্গে পছন্দ করে এই ধারাবাহিকের সমস্ত চরিত্রগুলিকে। একই সঙ্গে পর্ণার শাশুড়ির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ও দর্শকদের ভীষণ পছন্দের। জমাটি অভিনয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনিও। তবে তার চরিত্রটি দারুণ রকমভাবে কলুষিত হচ্ছে এই ধারাবাহিকে। আর এই মুহূর্তে তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বলা যায় কটাক্ষে ভরে উঠেছে তার জীবন।.

Neem Phooler Madhu | Premiere Ep 337 Preview - Oct 19 2023 | Before ZEE  Bangla | ZEE5 - YouTube

পর্ণা দশভূজা হয়ে সংসারের সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। কিন্তু তাকে বোঝার মতো মন মানসিকতা দত্ত পরিবারে তার স্বামী-শাশুড়ির একেবারেই নেই। ঘরে বাইরে তার শত্রুর অভাব নেই। সব সময়ই কেউ না কেউ তার জীবনে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। বিশেষ করে তার জীবন বিষিয়ে তুলেছে শাশুড়ি এবং বড় জা। আর নতুন শত্রু ঈশা। কথায় কথায় পর্ণাকে ভুল বোঝাই তার কাজ। আর এবার বেজায় বড় সমস্যায় পড়েছে সে।

Watch Neem Phooler Madhu TV Serial Webisode of 25th January 2023 Online on  ZEE5

আর এবার বড়সড় ষড়যন্ত্রের মুখে পড়েছে সৃজন। ‌‌ আর সেই ষড়যন্ত্রে তাকে ফেলেছে তার বৌদি মৌমিতা, দাদা অয়ন আর মা কৃষ্ণা। তারাই ষড়যন্ত্র করে ঈশাকে সৃজনের ঘরে শুতে পাঠায়। গোটা রাত সৃজনের বুকে মাথা রেখে কাটিয়ে দেয় ঈশা আর সকালে উঠতেই শুরু করে নতুন নাটক। সৃজন নাকি রাতে ঘনিষ্ঠ হয়েছে ঈশার সঙ্গে। এমন অভিযোগেই দত্ত বাড়ি মাথায় তোলে সে। নেশার ঘোরে কি করেছে সেটা নিয়ে সন্ধিহান থাকে সৃজনও।

000000211bba8777afe34376b77bd92f1a67e5a1

মৌমিতা তখন নিদান দেয় সৃজনের সঙ্গে ঈশার বিয়ে দিতে হবে। আর শুধুমাত্র পর্ণাকে সহ্য করতে পারেনা বলে কৃষ্ণা নিজের ভালোবাসার বাবুউউর চরিত্রকে কালিমালিপ্ত করতেও ছাড়ছে না। আর যা দেখে দর্শকরা তীব্রভাবে কটাক্ষ করছেন কৃষ্ণাকে। কোন মা এতটা নীচে নামতে পারে? ছেলের চরিত্র হনন করতে পারে? প্রশ্ন করছেন তারা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন